• জাতীয়

    আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

      প্রতিনিধি 8 October 2025 , 5:50:41 প্রিন্ট সংস্করণ

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল কমেছে। তিনি বলেন, ‘নির্বাচনের আগে তা একেবারেই কমে আসবে।’

    আজ (বুধবার, ৮ অক্টোবর) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের হেডকোয়াটার্সে ডিএমপিকে নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

    বিজ্ঞাপন

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকেন্দ্রীক নতুন অপরাধের সৃষ্টি হয়। আর তা থামাতে আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত।’

    এসময়, স্বরাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এবারের জাতীয় নির্বাচন উৎসবমুখর ও স্বচ্ছ হবে।

    তবে নির্বাচন সুষ্ঠু করতে ইসিসহ সব পক্ষের দায়িত্ব আছে বলেও মন্তব্য করেন তিনি।

    প্রথম পর্যায়ে পুলিশকে ২০টি গাড়ি হস্তান্তর করা হয়। নির্বাচনের আগে পুলিশকে আরও ২০০ নতুন টহল গাড়ি হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত