• খেলা

    জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে ধানসিঁড়ি জোনে মাদারীপুর পুরুষ ও বরিশাল নারী চ্যাম্পিয়ন

      প্রতিনিধি 8 October 2025 , 5:02:31 প্রিন্ট সংস্করণ

    তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ
    তারুণ্যের উৎসব' উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ক্রীড়া প্রতিবেদক

    ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের জোনাল পর্ব শেষ হয়েছে ধানসিঁড়ি জোনের খেলা দিয়ে। গোপালগঞ্জে বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমিতে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর জেলা, অন্যদিকে নারী বিভাগে শিরোপা জিতেছে বরিশাল জেলা।

    বিজ্ঞাপন

    পুরুষ বিভাগের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে মাদারীপুর এবং বরিশাল। এই টানটান ম্যাচে অভিজ্ঞতার ছাপ রেখে মাদারীপুর ৩৯-৩১ পয়েন্টের ব্যবধানে বরিশালকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। এর আগে সেমিফাইনালের পথও ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
    প্রথম সেমিফাইনালে বরিশাল ৩৭-৩২ পয়েন্টে হারায় ঝালকাঠিকে। দ্বিতীয় সেমিফাইনালে মাদারীপুর দাপুটে পারফরম্যান্সে ৫৬-৩৯ পয়েন্টের ব্যবধানে বাগেরহাটকে পরাজিত করে ফাইনালে ওঠে।

    অন্যদিকে, নারী বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছিল বরিশাল এবং মাদারীপুর। এই ম্যাচে মাদারীপুরকে কোনো সুযোগ না দিয়ে বরিশালের মেয়েরা ৩০-১৮ পয়েন্টের ব্যবধানে সহজে জয় তুলে নেয় এবং চ্যাম্পিয়ন হয়।

    ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী ও রানার-আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কোষাধ্যক্ষ মনির হোসেন। এ সময় কার্যনির্বাহী কমিটির সদস্য মাসুদুর রহমান চুন্নু উপস্থিত ছিলেন।

    ধানসিঁড়ি জোনের মধ্য দিয়ে জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপের জোনাল পর্যায়ের খেলা সমাপ্ত হলো। এখন প্রতিটি জোন থেকে বিজয়ী দলগুলো পরবর্তী ধাপ আন্তঃজেলা চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। সেখান থেকে চারটি সেমিফাইনালিস্ট দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প