• খেলা

    ভারতে খেলবে না বাংলাদেশ’ জানিয়ে আইসিসিকে বিসিবির চিঠি

      প্রতিনিধি 4 January 2026 , 2:18:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও ভারতের মধ্যকার কিছুটা ক্রিকেটীয় দূরত্ব তৈরি হয়েছিল ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তা আরও বড় আকার ধারণ করতে যাচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে টাইগারদের চারটি ম্যাচই পড়েছে ভারতে। সেখানে বাংলাদেশ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি।

    নিরাপত্তা শঙ্কায় ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে টুর্নামেন্টের ভেন্যু সরিয়ে নিতে আইসিসিকে ই-মেইল পাঠিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।

    সোমবার (৪ জানুয়ারি) বিসিবি পরিচালকদের জরুরি বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

    বিজ্ঞাপন

    সভা শেষে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে। সে কারণেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বোর্ড।

    এছাড়া জানা যায়, তারা সরাসরি টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা বলেনি। বরং আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপটি অন্য কোনো নিরাপদ দেশে আয়োজন করা হলে বাংলাদেশ অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করবে।

    বাংলাদেশ দলের খেলোয়াড়দের নিরাপত্তাই বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে জানানো হয়েছে।

    বোর্ড মনে করছে, বড় টুর্নামেন্টে অংশ নিতে হলে আগে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তবে এ বিষয়ে আইসিসির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

    আইপিএলের আগামী আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজের। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে একটা সময় উগ্র হয়ে উঠে ভারত ও কলকাতার বেশ কিছু ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি