• খেলা

    রেকর্ড ভাঙার ম্যাচে বাংলাদেশের সিরিজ জয়

      প্রতিনিধি 1 September 2025 , 3:56:39 প্রিন্ট সংস্করণ

    - সিরিজ জয়ে বাংলাদেশী টাইগারের উল্লাস। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জয় লাভ করেছে টাইগাররা। ফলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে একটি রেকর্ড ভাঙার ম্যাচে ৩-২ ব্যবধানে সিরিজ জয় করেছে বাংলাদেশ। এর আগে টস জিতে ডাচদের প্রথমে ব্যাটিংয়ে পাঠায় লিটন দাসের দল।

    ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখে। অব্যবহৃত বলের হিসেবে যা বাংলাদেশের তৃতীয় বড় জয়, উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জয়। ১৪তম ওভারে প্রথম বলে কাইল ক্লাইনকে চার মেরে দলকে জয় এনে দেন ছক্কা রেকর্ড গড়া ওপেনার তানজিদ হাসান। তাতে ৩ ম্যাচের সিরিজটা এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। শ্রীলঙ্কা ও পাকিস্তানের পর নেদারল্যান্ডস, লিটনরা টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতলেন। ম্যান অব দ্য ম্যাচ হলেন নাসুম আহমেদ।

    বিজ্ঞাপন

    ১০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান ৫.৩ ওভারে এনে দেন ৪০ রান। পারভেজ ফিরে যাওয়ার পর অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে ৬৪ রান যোগ করেন অধিনায়ক লিটন দাস ও তানজিদ। লিটন ১৮ বলে ১৮ ও তানজিদ ৪০ বলে ৫৪ রান করে অপরাজিত ছিলেন। ফিফটি করার পথে ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের হয়ে এ সংস্করণে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড গড়া তানজিদ।

    সংক্ষিপ্ত স্কোর: নেদারল্যান্ডস- ১৭.৩ ওভারে ১০৩ (আরিয়ান দত্ত ৩০, বিক্রমজিৎ ২৪, শারিজ ১২; নাসুম ৩/২১, মোস্তাফিজ ২/১৮, তাসকিন ২/২২, তানজিম ১/১৬, মেহেদী ১/২৪)। বাংলাদেশ: ১৩.১ ওভারে ১০৪/১ (তানজিদ ৫৪, পারভেজ ২৩, লিটন ১৮; ক্লাইন ১/২০)। ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী। সিরিজ: ৩ম্যাচ সিরিজে বাংলাদেশ ২-০তে এগিয়ে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন