• খেলা

    ১১ রানে হেরে বাংলাদেশের বিদায়, ভারত–পাকিস্তান ফাইনাল

      প্রতিনিধি 26 September 2025 , 12:36:11 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এমন ম্যাচও কেউ হারে? পুরো ম্যাচজুড়ে মনে হচ্ছিলো, অনায়াসেই আজ পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপের ফাইনলে পৌঁছে যাবে বাংলাদেশ। কিন্তু ব্যাটারদের নিদারুণ ব্যর্থতা, সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও বাংলাদেশকে ফাইনালে পৌঁছাতে দিল না।

    ‘সেমিফাইনাল’ হয়ে যাওয়া সুপার ফোরের পঞ্চম ম্যাচে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান। তাতে ৪১ বছরের ইতিহাসের প্রথমবার ভারত–পাকিস্তান ফাইনাল দেখতে যাচ্ছে এশিয়া কাপ।

    শেষ মুহূর্তে রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান কয়েকটি চার-ছক্কা মেরেও পারলেন না বাংলাদেশকে জয় এনে দিতে।

    বিজ্ঞাপন

    মোস্তাফিজুর রহমানের করা শেষ ওভারে ১১ রান তুলে বাংলাদেশকে ১৩৬ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ৮ উইকেটে ১৩৫ রান করেছে পাকিস্তান। প্রথম ১০ ওভারে ৪ উইকেটে ৪৬ রান তোলা দলটি শেষ ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে যোগ করেছে ৮৯ রান।

    গোটা তিনেক ক্যাচ ছাড়ার মূল্যই দিল বাংলাদেশ। শূন্য রানে জীবন পেয়ে ১৫ বলে ২৫ রান করেছেন মোহাম্মদ নেওয়াজ। দুবার ক্যাচ তুলেও ১ ও ২ রানে জীবন পাওয়া শাহিন আফ্রিদি করেছেন ১৯ রান। আর তাতেই কচ্ছপগতির শুরু করেও শেষ পর্যন্ত ১৩০ ছাড়িয়েছে পাকিস্তান।

    টি–টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন ইনিংস। ২০১১ সালে মিরপুরেও একবার ১৩৫ করেছিল দলটি। সেই ম্যাচটি ৫০ রানে জিতেছিল পাকিস্তান। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৮৫ রান করতে পেরেছিল বাংলাদেশ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:32 PM ইনকিলাব জিন্দাবাদ কী বাংলা শব্দ? ভাইরাল হলো যা 8:55 PM বর্তমান শিক্ষাব্যবস্থায় বেকারত্ব বাড়ছে: শিক্ষামন্ত্রী 8:51 PM ৬ মাসের মধ্যে মোংলা বন্দরের আমূল পরিবর্তন দেখা যাবে: নৌপরিবহনমন্ত্রী 8:44 PM কাউকে দুর্নীতি করতেও দেওয়া হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী 8:38 PM বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা কারাগারে 8:32 PM হ্যাঁ-এর জন্য শপথের প্রয়োজন নেই, অটোমেটিক কার্যকর হবে: পানিসম্পদমন্ত্রী 8:26 PM কোথায় হারিয়ে যাচ্ছে ভাষা 8:13 PM বাংলাকে যদি ধারণ করতে হয়, ইনকিলাব জিন্দাবাদ চলবে না: বিদ্যুৎমন্ত্রী 8:07 PM ১০ থেকে ১২ মার্চের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: স্বরাষ্ট্রমন্ত্রী 7:02 PM প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরোনো কর্মচারীদের কাছে ডেকে কথা বললেন তারেক রহমান