• রাজনীতি

    ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত

      প্রতিনিধি 14 January 2026 , 4:00:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা নিয়ে ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) এক ক্ষুদেবার্তায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় আসন সমঝোতা জোটের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এদিন বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জোটের আসন সমঝোতা নিয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

    সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়ে ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, অনিবার্য কারণবশত বুধবার বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসন সমঝোতা চূড়ান্ত করতে শেষ ধাপে পৌঁছেছে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। সবশেষ মঙ্গলবারও (১৩ জানুয়ারি) আসন সমঝোতা নিয়ে দলগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়।

    বিজ্ঞাপন

    এ নিয়ে মঙ্গলবার দিবাগত রাত ১টায় ১১ দলের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে জানিয়েছিলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ৩০ মিনিটে ইনশাআল্লাহ।’

    এছাড়াও মঙ্গলবারের বৈঠক শেষে খেলাফত মজলিস জানায়, ১৪ জানুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন হবে, এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত জানানো হবে। সেই সঙ্গে এদিন সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদ। তবে মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

    ফলে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই আন্দোলনরত দলগুলোর বৈঠক শেষ হয়। বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে আসন সমঝোতা নিয়ে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। এই অবস্থার মধ্যেই আসন সমঝোতা নিয়ে সংবাদ সম্মেলন ডেকে স্থগিত করল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:08 PM পোপকে আক্রমণ: হিটলার-মুসোলিনির চেয়েও নিকৃষ্ট ট্রাম্প? 1:38 PM পহেলা বৈশাখ উপলক্ষে মেট্রো চলাচলে নতুন সিদ্ধান্ত 1:23 PM ‘আগামী সপ্তাহ থেকে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা সহজ করবে ভারত’ 1:06 PM শাহবাগ নিয়ে স্পিকারের মন্তব্যে হাসনাত আবদুল্লাহর প্রতিক্রিয়া 12:40 PM কারাগার থেকে মুক্তি পেলেন বাউল শিল্পী আবুল সরকার 12:18 PM ভাঙ্গায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩৫ 12:01 PM যুক্তরাষ্ট্রের ইরানি বন্দর অবরোধের ঘোষণায় বাড়ল তেলের দাম 11:47 AM প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট 11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭