
প্রতিনিধি 7 April 2026 , 12:37:00 প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী দাবি করেছেন ভোটের কালি মোছার আগেই এ সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অন্তবর্তী সরকারের সময় মারাত্মক অবহেলিত ছিল স্বাস্থ্যখাত।’

এসময় তিনি আরোও বলেন করোনার সময় দুর্নীতি দেখেছি ভয়াবহ করোনার জন্য বরাদ্ধ চাল,গম,তেল তত্বকালীন ক্ষমতাশীনদের বাড়ির খাটের নিচে পাওয়া গেছে এবং এই কারণে কত মানুষের প্রাণ চলে গেছে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম। স্বাস্থ্যসেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ স্লোগানে এবারে পালিত হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। র্যালিটি জাতীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।