• খেলা

    ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 30 March 2026 , 11:40:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশের ক্রীড়াঙ্গনকে শক্তিশালী করতে এবং খেলোয়াড়দের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতা প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    আজ সোমবার (৩০ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কর্মসূচির উদ্বোধন করেন।

    ২০২৫ সালে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী বিভিন্ন ডিসিপ্লিনের ১২৯ জন খেলোয়াড়কে প্রথম ধাপে এই ভাতার আওতায় আনা হয়েছে। তালিকায় আর্চারি, বক্সিং, সাঁতার, অ্যাথলেটিক্স, কাবাডি, ভলিবল ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন ইভেন্টের ক্রীড়াবিদ রয়েছেন। বিশেষত, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য আনা প্যারা-অ্যাথলেটদের এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তুলনামূলক স্বচ্ছল হওয়ায় ক্রিকেটারদের এই তালিকায় রাখা হয়নি।

    বিজ্ঞাপন

    উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

    তিনি বলেন, খেলাধুলা যখন পেশা হিসেবে স্বীকৃত হবে, তখন পরিবারেও নিরাপত্তা আসবে। আমরা চাই জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের ভাতার আওতায় এনে তাদের উৎসাহিত করতে।

    প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ১২৯ জন দিয়ে শুরু হলেও এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ডিসিপ্লিন থেকে আরও খেলোয়াড় যুক্ত করে এই সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। সকল খেলোয়াড়ের জন্য ভাতার পরিমাণ সমান রাখা হয়েছে এবং প্রতি চার মাস অন্তর তাদের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমেই এই নির্বাচন সম্পন্ন হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

    ভাতা প্রদানের এই নতুন ব্যবস্থা দেশের তৃণমূল পর্যায়ের উদীয়মান খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য বয়ে আনতে অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:40 AM ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 11:20 AM ৬ মাস বয়সেই টিকা দেওয়ার পরিকল্পনা  11:05 AM গণভোট অধ্যাদেশ সংসদে উঠছে না, বাতিল হচ্ছে 6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার 4:52 PM পাবলিক পরিবহনে জিপিএস ট্র্যাকিং চালুর সিদ্ধান্ত: সড়ক পরিবহনমন্ত্রী 4:26 PM সৌদিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ই-৩ সেন্ট্রি মডেলের বিমান ধ্বংস 3:41 PM জাতীয় সংসদের অধিবেশন শুরু 3:33 PM তেল সংকট না কি বাস্তব ভোগান্তি