• রাজনীতি

    স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে

      প্রতিনিধি 28 March 2026 , 12:42:12 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, , স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা সেদিন আমাদের মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে হত্যা চালিয়েছে। আমাদের ভালো করে সতর্কতার সঙ্গে সেই অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেখানেই আমাদের সাফল্য।

    গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।

    বিজ্ঞাপন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই তারেক রহমানের ওপরে খুব আশাবাদী। তিনি আসার পরেই মানুষের মধ্যে যেভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছেন, আশা জাগিয়ে চলেছেন… এসে নেমেই বললেন ‘আই হেভ এ প্ল্যান।’

    তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান যেরকম একটা কর্মযজ্ঞ শুরু করেছিলেন, তারই যোগ্য পুত্র তারেক রহমান আজকে আমাদের সেই পথ দেখাচ্ছেন। আসুন আমরা সব অপশক্তিকে পরাজিত করে আমাদের নেতা তারেক রহমানকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যাই।

    আলোচনা সভার শুরুতে দলের প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ স্বাধীনতা যুদ্ধে বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:42 PM স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে 12:32 PM টানা ৭ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম 12:17 PM জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন 11:55 AM মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় আর্জেন্টিনার 11:47 AM যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত 11:41 AM জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক আজ 11:31 AM দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত 11:16 AM নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার 6:30 PM জাতীয় স্টেডিয়ামে ফুটবল ম্যাচ উপভোগ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান 6:10 PM ২ লাখ টাকা বেতনে সার্ক সাংস্কৃতিক কেন্দ্রে চাকরির সুযোগ