
প্রতিনিধি 26 March 2026 , 3:10:28 প্রিন্ট সংস্করণ

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার সুফল ভোগ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার সুফল এতদিন কেউ ভোগ করতে পারেনি। তবে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই শপথ নিয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে তার নেতৃত্বে বিরোধীদলীয় নেতারা বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন।
এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিনে দেশের বিভিন্ন স্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।