• রাজনীতি

    তফসিলে সন্তুষ্ট বিএনপি, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে: মির্জা ফখরুল

      প্রতিনিধি 11 December 2025 , 8:06:45 প্রিন্ট সংস্করণ

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তফসিল নিয়ে সিইসির ঘোষণায় আশ্বস্ত জনগণ, এতে ভোটের অধিকার বাস্তবায়ন হবে এবং বিএনপিও সন্তুষ্ট। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা জানান।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, এই ভোট রাজনীতির ইতিহাসে বড় ঘটনা। ইসি নিরপেক্ষ, অবাধ ও গ্রহণযোগ্যভাবে ভোট করবে এমন আশা প্রকাশ করে বিএনপি। এই নির্বাচনের মাধ্যমে দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও মন্তব্য করেন তিনি।

    উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন-প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী বছরের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোটগ্রহণ।

    অপরদিকে, জাতীয় নির্বাচনের দিন একইসঙ্গে গণভোটও অনুষ্ঠিত হবে। ১১ ডিসেম্বর, বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে তফসিল ঘোষণা একযোগে সম্প্রচার করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:49 PM আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস 12:47 PM প্রাথমিকে ২ লাখ শিক্ষার্থীকে স্কুল ড্রেস বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর 12:33 PM চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের প্রতিনিধিদল 12:17 PM সংরক্ষিত নারী আসনে তপশিল ঘোষণা 12:08 PM যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দরপতন, শেয়ারবাজার ঊর্ধ্বমুখী 11:46 AM পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত 11:34 AM দুপুরে দিল্লিতে বৈঠকে বসছেন খলিলুর-জয়শঙ্কর 11:20 AM হরমুজ প্রণালি ব্যবহারের জন্য টোল নেবে ইরান ও ওমান 6:17 PM ইরানে রেলসেতুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ২ 5:23 PM ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১