• সর্বশেষ

    উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ডিআরইউর ভোটগ্রহণ

      প্রতিনিধি 30 November 2025 , 5:47:50 প্রিন্ট সংস্করণ

    ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিনিয়র করেসপন্ডেন্ট: ঢাকায় কর্মরত পেশাদার সংবাদকর্মীদের বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। রোববার (৩০ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

    সকাল থেকেই ভোটারদের উপস্থিতি দেখা গেছে। প্রার্থীরাও উৎসবমুখর পরিবেশে একে অন্যের কাছে নিজের জন্য ভোট চেয়েছেন। এবারের ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৯৫২ জন।

    এবার সভাপতি পদে প্রার্থীরা হয়েছেন-তৌহিদুল ইসলাম মিন্টু, আবু সালেহ আকন, মো. রোকন-উজ-জামান ও মুরসালিন নোমানী। সহ-সভাপতি পদে লড়ছেন হালিম মোহাম্মদ ও মেহদী আজাদ মাসুম।

    সাধারণ সম্পাদক পদে প্রার্থীরা হলেন-মাহমুদুল হাসান, মঈনুল আহসান ও মাইনুল হাসান সোহেল। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক পদে প্রার্থীরা হলেন-নিয়াজ মাহমুদ সোহেল ও সাখাওয়াত হোসেন সুমন।

    বিজ্ঞাপন

    সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-আকতারুজ্জামান, এম এম জসিম, মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), সাঈদ শিপন, সোলাইমান সালমান ও সুশান্ত কুমার সাহা। দফতর সম্পাদক পদে-মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    নারী বিষয়ক সম্পাদক পদে প্রার্থীরা হলেন-জান্নাতুল ফেরদৌস পান্না ও নার্গিস জুঁই। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন-দেলোয়ার হোসেন মহিন ও মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদের জন্য লড়ছেন ওমর ফারুক রুবেল ও মাকসুদা লিসা।

    সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আপ্যায়ন সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আমিনুল হক ভূঁইয়া ও মো. সলিম উল্লা (এস ইউ সেলিম)। কল্যাণ সম্পাদক পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

    এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন-আল-আমিন আজাদ, আলী আজম, মাহফুজ সাদি (মো. মাহফুজুর রহমান), মো. আব্দুল আলীম, মো. আকতার হোসেন, মো. মাজাহারুল ইসলাম, মো. রেজাউর রহিম, মোহাম্মদ নঈমুদ্দীন, সুমন চৌধুরী ও সৈয়দ আখতার সিরাজী।

    উল্লেখ্য, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে। এটি একটি স্বাধীন ও অরাজনৈতিক সংগঠন-যা সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কাজ করে। প্রতিবছর ৩০ নভেম্বর এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু