• জাতীয়

    প্রধানমন্ত্রীকে র‍্যাব বিলুপ্তির আহবান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি সংগঠনের খোলা চিঠি

      প্রতিনিধি 16 March 2026 , 3:25:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    র‍্যাব বিলুপ্তির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ৯টি আন্তর্জাতিক সংগঠন খোলা চিঠি দিয়েছে।

    আজ সোমবার ১৬ মার্চ যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি মানবাধিকার সংগঠন এ চিঠি প্রদান করে।

    চিঠিতে কয়েকটি বিষয়কে অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয়েছে।

    এর মধ্যে রয়েছে ইচ্ছামতো বা বেআইনি আটক বন্ধ করা, অতীতের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনা, বিতর্কিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা এবং জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

    বিজ্ঞাপন

    এ ছাড়া সংগঠনগুলো বলেছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় মানবাধিকার কমিশন গঠন করারও আহ্বান জানানো হয়েছে।

    চিঠিতে মানবাধিকার সুরক্ষায় প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ ও আইনগত সংস্কারের জন্য কয়েকটি নির্দিষ্ট সুপারিশও দেওয়া হয়েছে।

    মানবাধিকার সংগঠনগুলোর মতে, নির্বাচনী প্রচারণার সময় বিএনপি মানবাধিকার রক্ষায় নানা প্রতিশ্রুতি দিয়েছিল।এর মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ করা হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:25 PM প্রধানমন্ত্রীকে র‍্যাব বিলুপ্তির আহবান জানিয়ে হিউম্যান রাইটস ওয়াচসহ ৯টি সংগঠনের খোলা চিঠি 2:59 PM বাতিল হলো আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা 2:42 PM খুলনায় প্রকাশ্যে যুবদল নেতাকে গুলি করে হত্যা 2:17 PM র‍্যাবের মহাপরিচালক পদে ডিআইজি আহসান হাবীব পলাশ 2:14 PM আজ পবিত্র শবে কদর 1:55 PM মোজতবা খামেনিকে হামাসের গোপন চিঠি 1:46 PM জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী, প্রধান জামাত সাড়ে ৮টায় 1:22 PM ৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা 12:43 PM খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 12:29 PM সিঙ্গাপুরের হাসপাতালে আইসিইউতে মির্জা আব্বাস