• জাতীয়

    ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিল

      প্রতিনিধি 12 November 2025 , 10:59:49 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে তৎকালীন প্রধানমন্ত্রী (পালিয়ে যাওয়া স্বৈরশাসক) শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ ‘অবৈধ’ ঘোষণা করে তা বাতিল করেছে বর্তমান ডাকসু পরিষদ।

    আজ বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

    বিজ্ঞাপন

    ডাকসুর ভিপি জানান, ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে একটি প্রস্তাবের মাধ্যমে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল, যা ছিল সম্পূর্ণ ‘অগণতান্ত্রিক ও অবৈধ’। আজকের সাধারণ সভায় সেই বিতর্কিত প্রস্তাব বাতিল করা হয়েছে।

    সন্ধ্যা ৬টায় ডাকসু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান। এতে ডাকসুর ভিপি, জিএস, এজিএসসহ কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ