• জাতীয়

    ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দু’জনের মৃত্যু, হাসপাতালে ৩৯৬

      প্রতিনিধি 2 October 2025 , 5:12:29 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে ৩৯৬ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    চলতি বছরে এ যাবত ডেঙ্গুতে মোট ২০২ জনের মৃত্যু হয়েছে।

    বিজ্ঞাপন

    এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫ জন রয়েছেন।

    ২৪ ঘণ্টায় ৪০৯ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ৪৫ হাজার ৬৮২ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

    চলতি বছরের ২ অক্টোবর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৪৮ হাজার ২২৮ জন। এর মধ্যে ৬০ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক তিন শতাংশ নারী রয়েছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন