• খেলা

    বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

      প্রতিনিধি 12 March 2026 , 4:48:51 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচনে সভাপতি পদে লড়াইয়ের কথা ছিল তামিম ইকবালের। তবে শেষ পর্যন্ত সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে সাবেক এই অধিনায়ক নির্বাচন থেকে সরে দাঁড়ান। তার সঙ্গে সরে দাঁড়ান ঢাকার ক্লাব সংগঠকদের বড় একটি অংশও। সম্প্রতি এক পডকাস্টে আবারও বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছার কথা জানালেন তামিম।

    ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসরের ঘোষণা দিলেও পরে অবসর ভেঙে ফিরে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন তামিম। পরে নানা জটিলতায় বিশ্বকাপে খেলা হয়নি। তবে ক্লাব ক্রিকেটে সংগঠক হিসেবে সক্রিয়ভাবে রয়েছেন তিনি।

    বিজ্ঞাপন

    সামিরস্কেন পডকাস্টে তামিমকে প্রশ্ন করা হয়, বিসিবি সভাপতি হতে চান কি না। জবাবে তামিম বলেন, ‘যদি সুযোগ আসে অবশ্যই।’ পরে বিসিবি সভাপতি হওয়ার যোগ্যতা আছে কি না এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমি মনে করি (আছে)। অবশ্যই মনে করি।’

    খেলা ছেড়েই বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছা কেন তামিমের, ‘আমার সামর্থ্য (এর কারণে) একজন সংগঠক হিসেবে, আমার মনে হয় ক্রিকেটিং সার্কেলে তাদের সবার আইডিয়া আছে। অভিজ্ঞতা, বয়স – এগুলো সবকিছুর উপরে, এখানে ইনটেনশন সবচেয়ে জরুরি ব্যাপার। দেখছেন না সবচেয়ে অভিজ্ঞ লোকজনও বিসিবি চালিয়েছে। ২০ বছর ধরে বিসিবিতে ছিল, বিসিবি কি খুব ভালো করছে? এতদিন তো করলেন বিশ্বাস অভিজ্ঞদের উপর, একবার বিশ্বাস করেন আমার (মত) অনভিজ্ঞদের উপর।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:48 PM বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল 4:47 PM ভোট কারচুপির অভিযোগে, বিএনপি-জামায়াত প্রার্থীর আরো ৭ মামলা 4:35 PM ত্রয়োদশ জাতীয় সংসদ: প্রথম অধিবেশনের সভাপতি খন্দকার মোশাররফ 4:24 PM রমজানের শেষ দশকে যেসব আমলে গুরুত্ব দিতেন রাসুলুল্লাহ (স.) 4:13 PM এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী তারেক রহমান 4:03 PM স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন 3:55 PM প্রথম অধিবেশনেই ওয়াকআউট করলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা 3:36 PM ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল 3:26 PM ঈদের নাটকে দাম্পত্য জীবনের ‘সাত দিন’ 3:01 PM নির্বাচিত হওয়ার পর কি একজন স্পিকার বা ডেপুটি স্পিকার ‘এমপি’ ও ‘মন্ত্রী’ থাকতে পারেন?