...
  • খেলা

    ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসায় যাচ্ছেন স্পেনে

      প্রতিনিধি 7 March 2026 , 12:40:57 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সৌদি ক্লাব আল-নাসরে খেলা পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো হ্যামস্ট্রিং ইনজুরির চিকিৎসার জন্য স্পেনে যাচ্ছেন। প্রাথমিকভাবে ধারণার চেয়ে চোটটি ‘আরও গুরুতর’ বলে জানা গেছে।

    ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড চলতি মৌসুমে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে ২২ ম্যাচে ২১ গোল করেছেন। গত শনিবার আল-ফায়হার বিপক্ষে ৩–১ গোলের জয়ের ম্যাচে তিনি বদলি হয়ে মাঠ ছাড়েন। ম্যাচটিতে তিনি একটি পেনাল্টিও মিস করেছিলেন।

    বিজ্ঞাপন

    শনিবার নিয়ম এসসির বিপক্ষে ম্যাচের আগে আল-নাসরের কোচ হোর্হে জেসুস জানান, রোনালদো চিকিৎসার জন্য মাদ্রিদ যাবেন, যেখানে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেয়া হবে।

    হোর্হে জেসুস বলেন, ‘শেষ ম্যাচে ক্রিশ্চিয়ানো পেশির চোট নিয়ে মাঠ ছেড়েছিল। পরীক্ষার পর বোঝা গেছে, এটি আমাদের ধারণার চেয়ে বেশি গুরুতর। তার বিশ্রাম ও পুনর্বাসন দরকার। আশা করছি খুব শিগগিরই সে দলে ফিরে এসে আমাদের সাহায্য করবে।’

    এই চোটের কারণে ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে পর্তুগালের প্রীতি ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্যারিয়ারে এখন পর্যন্ত ৯৬৫ গোল করা রোনালদো জানিয়েছেন, ১০০০ গোল পূর্ণ না করা পর্যন্ত তিনি অবসর নেবেন না।

    সূত্র: বিবিসির। 

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:40 PM ধারণার চেয়েও গুরুতর রোনালদোর চোট, চিকিৎসায় যাচ্ছেন স্পেনে 12:31 PM কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস 12:02 PM ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া 11:48 AM ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যে সব ফ্লাইট বাতিল 11:30 AM জরুরি বৈঠক করলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাবাহিনী প্রধান 11:14 AM তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি, কারণ অনিয়ম 6:52 PM ৫ শর্ত দিয়ে জ্বালানি তেল ক্রয়-বিক্রয়ের নির্দেশনা জারি 5:59 PM ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান 5:38 PM ফেব্রুয়ারি মাসে সড়কে ঝরেছে ৪৪৭ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি 5:27 PM সংকট এড়াতে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে: প্রতিমন্ত্রী
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.