• জাতীয়

    ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া

      প্রতিনিধি 7 March 2026 , 12:02:07 প্রিন্ট সংস্করণ

    সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের আওতায় গণতন্ত্রের মানসকন্যা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে।

    ৮ মার্চ রাজধানীর ওসমানী মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে এ সম্মাননা প্রদান করা হবে।

    বিজ্ঞাপন

    আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।

    অন্যান্য বছরের ন্যায় এ বছরও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচ জন নারীকে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কার প্রদান করা হবে।

    অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকুরীক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মোছা. ববিতা খাতুন, সফল জননী নারী ক্যাটাগরিতে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী ক্যাটাগরিতে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন- এমন নারী ক্যাটাগরিতে মোছা. আফরোজা ইয়াসমিন শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে পুরস্কৃত হচ্ছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:48 PM ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার 6:32 PM এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ হবে: মির্জা ফখরুল 6:14 PM মোবাইল ও মাদকাসক্তি থেকে যুবসমাজকে রক্ষায় কর্মশালার আয়োজন চলছে : ক্রীড়া প্রতিমন্ত্রী 5:58 PM শ্রীলঙ্কার ক্রিকেটারের সঙ্গে সূর্যবংশীর হাতাহাতি 5:40 PM বিকেএসপিতে ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনার 3:15 PM যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত 2:19 PM চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেকে ৫ প্রকল্প অনুমোদন 1:27 PM শচীনকন্যা ছেড়ে সাইফকন্যা, শুভমানের নতুন প্রেম 12:51 PM নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ 12:41 PM তাৎক্ষণিক প্রতিবাদেই ভারত ছেড়েছি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা