• রাজনীতি

    বিএনপি’র সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

      প্রতিনিধি 5 March 2026 , 4:03:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা ১১টায় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

    বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সংদস সদস্য ব্যারিস্টার নওশাদ জমির, ডা. মাহবুবুর রহমান, নায়েবা ইউসুফ ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী উপস্থিত ছিলেন।

    বৈঠকের পর আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে পারস্পরিক সম্পর্ক, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক সম্পর্ক, বিএনপির দলীয় নীতি, কূটনৈতিক, অর্থনৈতিক, বৈদেশিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের একটি শুভাকাঙ্ক্ষী রাষ্ট্র হিসেবে আমাদের বিভিন্নভাবে অতীতে সহযোগিতা করেছে। বাংলাদেশে নতুন সরকার হয়েছে, তাই স্বাভাবিকভাবে তারা এখানে আসবে। বাংলাদেশে কী হচ্ছে, আমাদের নীতিমালা ও ভবিষ্যৎ কর্মপন্থাগুলো কী এবং বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে নিয়ে আলোচনা হয়েছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, এই বিষয়টি নিয়ে তারা (যুক্তরাষ্ট্র) সরকারের সঙ্গে আলোচনা করেছে, কী আলোচনা করেছে সেটা হয়তো সরকার আপনাদেরকে জানিয়েছে এবং তারাও আপনাদেরকে জানাবে। আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, সেগুলো মূলত দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের বিষয়গুলো এবং ভবিষ্যৎ যে সরকারের নীতিমালার বিষয়গুলো।

    এ ছাড়া বিশ্বের বিভিন্ন ধরনের ঘটনাপ্রবাহ, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক, আমাদের সাথে তাদের বৈদেশিক ও অর্থনৈতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান ড. আবদুল মঈন খান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:03 PM বিএনপি’র সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক 3:59 PM সন্ত্রাসবিরোধী আইনে মামলা: সাংবাদিক আনিস আলমগীরের জামিন 3:36 PM রাজধানীতে জুয়েলারি দোকানের ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট 3:01 PM ঝিনাইদহে সংরক্ষিত মহিলা আসনে এমপি হিসেবে ফারহানা রেজা আঞ্জুকে চায় তৃণমূল বিএনপি 2:16 PM ইসরায়েলি সেনাবাহিনীর সর্বোচ্চ পদে মুসলিম নারী 1:57 PM বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ! 1:11 PM নতুন গভর্নরের নিয়োগ বাতিল চাইল টিআইবি 12:47 PM শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল 12:32 PM ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা 12:24 PM ‘আমাকে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছিল’