
প্রতিনিধি 24 February 2026 , 7:08:32 প্রিন্ট সংস্করণ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীকে মারধরের অভিযোগের ঘটনায় জড়িত ৪ পুলিশ সদস্যকে ক্লোজড (সাময়িকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার) করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।
তিনি জানান, মাদকবিরোধী অভিযানের সময় শিক্ষার্থীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
এ ঘটনার পর দায়িত্বে থাকা ৪ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।