• রাজনীতি

    “সংসদে গেলে ‘নো সার্ভিস-নো বিল’ আইন প্রস্তাব তুলবো”

      প্রতিনিধি 6 February 2026 , 6:32:50 প্রিন্ট সংস্করণ

    ডা. তাসনিম জারা। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সংসদে গেলে ‘নো সার্ভিস-নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব তুলবেন বলে মন্তব্য করেছেন, এনসিপির সাবেক নেত্রী ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

    তাসনিম জারা বলেন, “আমার নির্বাচনী আসন যদিও শহরের প্রাণকেন্দ্র, তারপরও মানুষ যখন চুলা জ্বালায় রান্না করার জন্য গ্যাস বের হয় না। তবে, মাসে মাসে বিলটা ঠিকই দিতে হয়। সংসদে গিয়ে ‘নো সার্ভিস-নো বিল’ নীতির পক্ষে আইন প্রস্তাব তুলবো”। সরকার যদি পাইপলাইনে গ্যাস দিতে ব্যর্থ হয়, তাহলে এলাকায় ভর্তুকি বা ন্যায্য দামে এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হয়, এমন প্রস্তাবনাও তিনি সংসদে তুলে ধরবেন।

    বিজ্ঞাপন

    এই প্রার্থী বলেন, ‘আমার আসনে প্রায় ছয়-সাত লাখেরও বেশি মানুষ থাকে। তবে এই বিপুল জনসংখ্যার জন্য মাত্র একটি সরকারি হাসপাতাল রয়েছে। তিনি জানান, মুগদা হাসপাতালে জনবল ও যন্ত্রপাতির সংকট রয়েছে, পাশাপাশি অব্যবস্থাপনার কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, এই মেডিকেলে যাতে আধুনিক যন্ত্রপাতি থাকে, পর্যাপ্ত জনবল নিয়োগ হয়, সে জন্য স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আমি যোগাযোগ রাখবো”।

    তিনি আরও বলেন, “আমাদের যে পাড়ার ক্লিনিকগুলো আছে, সেগুলো যাতে আধুনিকায়ন করতে পারি, সেটার জন্য বিশেষ উদ্যোগ নেব, যাতে এই ক্লিনিকগুলো মিনি হাসপাতালের মতো হয়ে যায়”। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সারা বছর কাজ করবে এমন স্থায়ী মশা নিধন স্কোয়াড গঠনের কথাও জানান।

    এ ছাড়াও নারী স্বাস্থ্যসেবার বিষয়ে তাসনিম জারা বলেন, ‘হাসপাতাল ও সরকারি স্থাপনায় গর্ভবতী মায়েদের জন্য নিয়মিত ও সাশ্রয়ী চিকিৎসা, ব্রেস্টফিডিং স্পেস এবং নারীবান্ধব টয়লেট নিশ্চিত করা হবে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:32 PM “সংসদে গেলে ‘নো সার্ভিস-নো বিল’ আইন প্রস্তাব তুলবো” 4:48 PM ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ 4:43 PM রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে বিএনপি’র নির্বাচনী ইশতেহার ঘোষণা 2:42 PM ভোজ্যতেল-মুরগির দাম বাড়লেও কমেছে সবজি ও ডিমে 2:31 PM প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি, বিজিবি মোতায়েন 1:14 PM ৩য়-১০ম গ্রেডে জনবল নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1:04 PM রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন 12:49 PM ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন 12:37 PM যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ 12:16 PM এক আমেরিকান মৌসুমীকে দেখে ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন : হাসান জাহাঙ্গীর