• রাজনীতি

    কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

      প্রতিনিধি 1 January 2026 , 9:36:18 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদায় বেলায়’ শিরোনামের এই কবিতাটি দিয়ে দাদি খালেদা জিয়াকে স্মরণ করলেন নাতনি জাইমা রহমান। মূলত সেই কবিতার সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, দাদির সঙ্গে মুখোমুখি বসে আছেন জাইমা।

    আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টটি করেন জাইমা রহমান।

    দাদির মৃত্যুর পর তার স্মরণে জাইমার প্রথম পোস্ট এটাই। এর আগে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসাকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর ফেসবুকে দাদিকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছিলেন তিনি।

    মূলত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকাকালীন চিকিৎসার জন্য গত বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের লন্ডনে গিয়েছিলেন। দাদির সঙ্গে জাইমা রহমানে শেয়ার করা ছবিটি সেই সময়ের পরবর্তী কোনো সময়ের বলে ধারণা করা হচ্ছে।

    পোস্টটির কমেন্টবক্সে দেখা যায় নেটিজেনদের হাজারও মন্তব্য। ছবিতে দাদি-নাতনির এই মাহেন্দ্রক্ষণের ইতি ঘটা যেন তাদেরও ব্যথিত করেছে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য দো’আ করার পাশাপাশি জাইমাকে এ শোক কাটিয়ে ওঠার বার্তাও দেন তারা।

    নিম্নে তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

    তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,

    জল-ছল-ছল চোখে চেয়ো না।

    ঐ কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,

    বিজ্ঞাপন

    শুধু বিদায়ের গান গেয়ো না।।

    হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,

    আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

    ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ

    দেখি আর শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।

    চলার তোমার বাকী পথটুকু-

    পথিক! ওগো সুদূর পথের পথিক-

    হায়, অমন ক’রে ও অকর”ণ গীতে আঁখির সলিলে ছেয়ো না,

    ওগো আঁখির সলিলে ছেয়ো না।।

    দূরের পথিক! তুমি ভাব বুঝি

    তব ব্যথা কেউ বোঝে না,

    তোমার ব্যথার তুমিই দরদী একাকী,

    পথে ফেরে যারা পথ-হারা,

    কোন গৃহবাসী তারে খোঁজে না,

    বুকে ক্ষত হ’য়ে জাগে আজো সেই ব্যথা-লেখা কি?

    দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি শুধু ধূ-ধূ মাঠে পথিকে?

    এ যে মিছে অভিমান পরবাসী! দেখে ঘর-বাসীদের ক্ষতিকে!

    তবে জান কি তোমার বিদায়- কথায়

    কত বুক-ভাঙা গোপন ব্যথায়

    আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়-

    পথিক! ওগো অভিমানী দূর পথিক!

    কেহ ভালোবাসিল না ভেবে যেন আজো

    মিছে ব্যথা পেয়ে যেয়ো না,

    ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।।

    [কবিতা: বিদায়-বেলায়, কবি: কাজী নজরুল ইসলাম]

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু 6:29 PM বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই ফারজানা সিঁথি 6:13 PM সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন যেসব তারকা 5:56 PM শান্তি আলোচনায় যেসব প্রস্তাব দিল ইরান 5:35 PM ভ্রমণ ভিসায় কত দিন থাকা যাবে যুক্তরাষ্ট্রে, স্পষ্ট করল দূতাবাস 5:00 PM সারাদেশে চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ প্রস্তুত করছে র‍্যাব 4:36 PM ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র 4:22 PM বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি পেয়েছিলেন পূর্ণিমা 4:02 PM সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায় 3:08 PM সাগরে মাছ ধরার ট্রলারে ৫ লাখ পিস ইয়াবা, আটক ৯