• খেলা

    মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি

      প্রতিনিধি 1 February 2026 , 11:46:43 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    নিরাপত্তা জোরদারের যুক্তিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, চলমান নিরাপত্তা শঙ্কার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই নির্দেশনা ঘোষণার পরপরই ক্রীড়া সাংবাদিকদের কাজের স্বাধীনতা ও সিদ্ধান্তটির বাস্তব যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    বিজ্ঞাপন

    নতুন নিয়ম অনুযায়ী, সাংবাদিকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের একমাত্র পথ নির্ধারণ করা হয়েছে ১ নম্বর গেট। পাশাপাশি ম্যাচ ডে, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, বিসিবির আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বোর্ডের পক্ষ থেকে আগে জানানো অনুশীলন বা প্রশিক্ষণ সেশন ছাড়া অন্য কোনো সময় মাঠে প্রবেশের সুযোগ রাখা হয়নি। ফলে সংবাদ সংগ্রহের স্বাভাবিক প্রক্রিয়াই সীমিত হয়ে পড়ছে বলে মনে করছেন অনেক গণমাধ্যমকর্মী।

    বিসিবির সদর দপ্তর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম দীর্ঘদিন ধরেই ক্রীড়া সাংবাদিকদের নিয়মিত কর্মস্থল। জাতীয় দল, ঘরোয়া ক্রিকেট কিংবা বিসিবির বিভিন্ন কার্যক্রম ঘিরে মাঠে উপস্থিত থেকেই তথ্য সংগ্রহ করেন তাঁরা। অথচ সাম্প্রতিক সময়ে জাতীয় দলের খেলা না থাকলেও হঠাৎ করে এমন কড়াকড়ির সিদ্ধান্ত কেন প্রয়োজন হলো, তা নিয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

    বিসিবি বলছে, স্টেডিয়াম কমপ্লেক্সে প্রবেশকারী সবার জন্যই এই নিয়ম প্রযোজ্য এবং নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ মেনে চলতে সবার সহযোগিতা প্রয়োজন। তবে সাংবাদিকদের প্রশ্ন, নিরাপত্তা জোরদার করতে গিয়ে কেন গণমাধ্যমকর্মীদের চলাচলই সবচেয়ে বেশি সীমাবদ্ধ করা হচ্ছে। বিকল্প কোনো ব্যবস্থা বা সমন্বয়ের পথ না রেখে সরাসরি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করায় তথ্য প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:02 PM ‘২৫ মার্চের মধ্যে শেরপুর ও বগুড়ায় সকল পোস্টাল ব্যালট পাঠানো হবে’ 4:51 PM গুলশান বাসভবন থেকে-ঈদ ছুটিতে জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী 4:41 PM বগুড়ার সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ৯টি বগি লাইনচ্যুত, আহত শতাধিক 2:34 PM সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করবেন প্রধানমন্ত্রী 12:42 PM নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী 12:36 PM ঈদের ছুটিতে যাওয়ার আগে বাসার যে ৬টি কাজ করা জরুরি 12:14 PM জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান 12:05 PM ছুটির দিনেও যেসব এলাকায় আজ ব্যাংক খোলা  11:38 AM বিয়ে নিয়ে মজা করে বিপাকে ভিকি 11:23 AM ফিনালিসিমা বাতিলের পর আর্জেন্টিনার নতুন প্রতিপক্ষ গুয়াতেমালা