• সর্বশেষ

    রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন

      প্রতিনিধি 30 January 2026 , 4:38:39 প্রিন্ট সংস্করণ

    রাজধানীর উত্তরায় পার্কিং করা বাসে আগুন। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীর উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় পার্কিং করা অবস্থায় ভূঁইয়া পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

    বিজ্ঞাপন

    ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। সকাল ১০টা ১২ মিনিটে বাসের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে।

    উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোর্শেদ আলম বলেন, বাসটি পার্কিং করা ছিল। চালক ও সহকারী (হেল্পার) ইঞ্জিনের সুইচ চালু রেখে নিচে চা পান করতে নেমেছিলেন। ওই সময় ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং বাসে আগুন ধরে যায়। কোন হতাহতের ঘটনা ঘটেনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:17 PM ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে নির্বাচন জেতানোর চুক্তি ছিল 6:04 PM কারানের সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৪৭ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে 5:27 PM মরক্কোতে ওঁৎ পেতে আছে ‘ফ্রান্সেরই’ ৯ জন 5:05 PM ইতিহাসের হাতছানি নিয়ে ফ্রান্সের মুখোমুখি মরক্কো 4:22 PM কোয়ার্টারের বাধা টপকে সেমিফাইনালে যেতে পারে যে চার দল 3:04 PM আর্জেন্টিনার ম্যাচে কেন ইংলিশ রেফারি থাকেন না 1:26 PM আর্জেন্টিনা-মিশর ম্যাচে বিতর্কিত রেফারিং, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিলো ফিফা 1:16 PM টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন 12:46 PM আর্জেন্টিনা-মিসর ম্যাচের মতোই রেফারিং চাই: ফ্রান্সের কোচ 12:34 PM ‘নেইমারের কান্না আমার মন ভেঙে দিয়েছে’