• খেলা

    মেক্সিকোয় ফুটবল মাঠে বন্দুক হামলায় নিহত ১১

      প্রতিনিধি 27 January 2026 , 11:25:49 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মেক্সিকোয় একটি ফুটবল মাঠে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ১১ জন। ভয়াবহ এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

    বিজ্ঞাপন

    রোববার (২৫ জানুয়ারি) গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকা শহরে একটি ফুটবল ম্যাচ শেষে এ হামলার শিকার হন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, সেসময় অন্তত ১০০ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। একাধিক গাড়িতে চেপে কিছু বন্দুকধারী নির্বিচারে গুলি চালায় দর্শকদের ওপর। এতেই হতাহত হয় নারী ও শিশু’সহ বহু মানুষ। এখনও জানা যায়নি ভয়াবহ এ হামলার কারণ।

    স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ১১ জনের মৃত্যুই নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১০ জন ঘটনাস্থলেই নিহত হন, আর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও বলা হয়েছে, গুলিবিদ্ধ হয়ে আহত ১২ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

    এরইমধ্যে ঘটনাটি তদন্ত করতে গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এ ঘটনার একদিন আগেই শহরটিতে হয় একাধিক সহিংস হামলার ঘটনা, যাতে প্রাণ হারায় ৫ জন ও অপহরণের শিকার হয় ১ জন। সম্প্রতি প্রদেশটিতে বেড়েছে বিভিন্ন গ্যাং-এর প্রকোপ। হত্যাকাণ্ড, মাদক পাচারসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এসব সংগঠন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:05 PM পোস্টাল ব্যালটে কারাবন্দিদের ভোটগ্রহণ শুরু, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত 6:36 PM শবেবরাত উপলক্ষে বিশ্ব মুসলমানদের শান্তি কামনা করেন তারেক রহমান 6:35 PM ভোটকেন্দ্রে অনিয়ম হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেয়া হবে: আনসার মহাপরিচালক 6:27 PM মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে: বিটিআরসি 5:53 PM “ভারতীয় ও সাপের সঙ্গে দেখা হলে আগে ভারতীয়কে মারো” 5:45 PM জাপানে টানা তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু 5:38 PM এনসিটি ইস্যু: চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা 5:37 PM ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দেবেন তারেক রহমান 5:35 PM ৬ ফেব্রুয়ারি বিএনপির ইশতেহার ঘোষণা: মাহদী আমিন 5:08 PM বিচ্ছেদের পেছনে তৃতীয় পক্ষের কোনও ভূমিকা নেই: পরীমনি