• শিরোনাম

    লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারালেন মাদারীপুরের জীবন

      প্রতিনিধি 19 September 2025 , 11:31:32 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইতালি যাওয়ার স্বপ্ন নিয়ে ৬ মাস আগে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের জীবন ঢালী (২২)। দালালের প্রলোভনে পড়ে ভূমধ্যসাগর হয়ে ইউরোপের পথে পাড়ি জমান তিনি। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি। লিবিয়ায় মাফিয়াদের গুলিতে প্রাণ হারিয়েছেন এই যুবক।

    গত ৮ সেপ্টেম্বর লিবিয়ায় মাফিয়াদের ছোড়া গুলিতে নিহত হন জীবন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তার মৃত্যুর খবর নিজ বাড়ি মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জৈয়ার গ্রামে পৌঁছালে শুরু হয় শোকের মাতম।

    নিহত জীবন ওই গ্রামের কালাম ঢালীর ছেলে।

    বিজ্ঞাপন

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়ায় থাকা জীবনের সফরসঙ্গীরা ফোন করে তার মৃত্যুর খবর পরিবারকে নিশ্চিত করেন। প্রায় ৬ মাস আগে সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের মানবপাচারকারী দালাল রাসেল খানের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশে লিবিয়া যান জীবন। পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফেরানোর স্বপ্নেই এই পথ বেছে নিয়েছিলেন তিনি। সেখানে কয়েক মাস গেম ঘরে আটকে থাকার পর মাফিয়াদের গুলিতে প্রাণ হারান তিনি।

    জীবনের মৃত্যুর খবরে বারবার জ্ঞান হারাচ্ছেন তার মা-বাবা। শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো গ্রাম।

    এলাকাবাসী বলেন, দালালদের খপ্পরে পড়ে প্রতিনিয়ত অনেক যুবক এভাবে জীবন হারাচ্ছেন। নিহতের পরিবারকে রাষ্ট্রীয় সহায়তা প্রদানের দাবি জানান তারা।

    এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে দেশের বিভিন্ন এলাকার যুবক দালালের ফাঁদে পড়ে প্রাণ হারাচ্ছে। মানবপাচার চক্রের বিরুদ্ধে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দালালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত 3:18 PM সিভিল সার্জনদের অফিসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে: স্বাস্থ্যমন্ত্রী 3:12 PM পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত!