• খেলা

    ক্রিকেটারদের সঙ্গে আজ জরুরি বৈঠক করবেন ক্রীড়া উপদেষ্টা

      প্রতিনিধি 22 January 2026 , 12:48:13 প্রিন্ট সংস্করণ

    ছবি-সংগৃহীত।
    ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কার বিষয়টি আমলে নেয়নি। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত সফর না করলে বিকল্প দলকে সুযোগ দেয়ার পক্ষে ভোট দিয়েছে আইসিসি বোর্ড।

    এমন পরিস্থিতিতে আজ (বৃহস্পতিবার) জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে জরুরি বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকের জন্য সব ক্রিকেটারকে বিকেল ৩টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

    বৈঠকে বাংলাদেশ দলের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলমান পরিস্থিতি সম্পর্কে ক্রিকেটারদের অবহিত করা হবে। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। পাশাপাশি ক্রিকেটারদের মতামতও শুনবেন উপদেষ্টা।

    বিজ্ঞাপন

    এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করা হয়নি। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) বৈঠকে বিশ্বকাপে অংশ নেয়া ইস্যুতে উদ্ভূত পরিস্থিতি ও সরকারের অবস্থান ক্রিকেটারদের আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

    সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটারদের প্রত্যাশা ও মতামত শোনার পাশাপাশি চলমান সংকট নিরসনে সম্ভাব্য করণীয় বিষয়েও আলোচনা করবেন আসিফ নজরুল।

    প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা। তবে দেশটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে উল্লেখ করে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের আবেদন জানিয়েছিল বিসিবি। এ ছাড়া প্রয়োজনে বাংলাদেশের গ্রুপ পরিবর্তনের আরজিও জানানো হয়। তবে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি আমলে না নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে হাঁটছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:11 PM দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন? 9:00 PM জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা 8:53 PM নতুন সরকারের সংসদে প্রথম অধিবেশন কবে 8:34 PM কর্মকর্তা-কর্মচারীদের বিদায় জানালেন প্রধান উপদেষ্টা 8:27 PM শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে তারেক রহমানের আমন্ত্রণ 8:02 PM চরমোনাই পীরের বাসায় গেলেন তারেক রহমান 7:47 PM শপথের দিন কোন পথ দিয়ে যাবেন; জানাল ডিএমপি 7:32 PM জুলাই সনদে স্বাক্ষর করল এনসিপি 4:28 PM রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত 4:01 PM ইফতারে তৃপ্তি মেটাবে যে ৮ টি শরবত