• রাজনীতি

    পটুয়াখালী-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী আওয়ামী লীগের উপদেষ্টা

      প্রতিনিধি 21 January 2026 , 3:31:39 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী হয়েছেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ডা. জহির উদ্দিন আহমেদ। তিনি আওয়ামী লীগ শাসনামলে রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যানও ছিলেন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিশ থেকে জোটের মনোনয়ন পেয়েছেন।

    ১০ দলীয় জোট সূত্র জানায়, এ আসনে জোটের সম্ভাব্য প্রার্থী ছিলেন ইসলামী আন্দোলনের নেতা অধ্যাপক মোস্তাফিজুর রহমান। ১১ দলীয় জোট থেকে ইসলামী আন্দোলন বের হয়ে যাওয়ায় ডা. জহিরকে জোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। পারিবারিক ঐতিহ্য থাকায় এবং উপজেলা চেয়ারম্যান থাকাকালীন এলাকায় বেশ সুনাম হওয়ায় তাঁর গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে মনোনীত করা হয়েছে তাঁকে।

    বিজ্ঞাপন

    এ বিষয়ে ডা. জহির বলেন, ‘আমাকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। আমি নির্বাচন করব।’ তিনি এও বলেন, ‘‘আমি ছাত্রজীবন থেকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। দীর্ঘ ১৯ বছর বিদেশে ছিলাম। দেশে এসে ২০১৯ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে উপজেলা চেয়ারম্যান হয়েছিলাম। পরবর্তী উপজেলা নির্বাচনে তৎকালীন এমপি-মন্ত্রী মহিবুর রহমান মহিব আমাকে নির্বাচন করতে দেননি। তাঁর চাপে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হই। ওই সময় তিনি একটা কাগজ আমার হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, ‘জহির সাহেব আপনি আওয়ামী লীগ করবেন, আপনি আওয়ামী লীগের উপদেষ্টা’। আমি তাঁর এ কথায় রাজি হইনি। তা ছাড়া একজন এমপি-মন্ত্রী দলের সাংগঠনিক পদ দিতে পারেন না। দলের পদ পেতে হলে জেলা কমিটির স্বাক্ষরে, কিংবা কাউন্সিলের মাধ্যমে হতে হবে।’’

    জেলা জামায়াতের আমির মো. নাজমুল আহসান বলেন, ডা. জহির উদ্দিন আহমেদকে ১০ দলীয় জোটের প্রার্থী করা হয়েছে। এটি জোটের সিদ্ধান্ত। তারা ডা. জহিরকে সহযোগিতা করবেন।

    ২০২৪ সালের ৩ মে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের প্যাডে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যক্ষ মজিবুর রহমান এবং রাঙ্গাবালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন খান স্বাক্ষরিত এক চিঠিতে ডা. জহির উদ্দিন আহমেদকে উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়। চিঠিতে বলা হয়, ‘পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যক্ষ মজিবুর রহমানের অভিপ্রায় বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গাবালী উপজেলা শাখার

    সিদ্ধান্ত অনুযায়ী আপনাকে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনয়ন করা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:16 PM তারেক রহমানের প্রতি আশা দেখতে পাচ্ছে জনগণ: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল 6:45 PM ঢাকা-১১ আসনে এনসিপির প্রার্থী মো. নাহিদ ইসলাম 6:28 PM উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস 6:05 PM জাতীয় সংসদ নির্বাচন: ঢাকাসহ ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি 5:50 PM নির্বাচন পর্যবেক্ষণে ৮১টি সংস্থার ৫৫ হাজার দেশি পর্যবেক্ষককে অনুমতি 5:18 PM নির্বাচনের দিন এবং আগে-পরে নির্দিষ্ট যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা 5:11 PM বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ টন চাল আমদানি 4:54 PM নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনও পক্ষ নেবে না: মার্কিন রাষ্ট্রদূত 2:50 PM থাইল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল বাংলাদেশ 2:08 PM জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে: প্রধান উপদেষ্টা