...
  • বিনোদন

    সহ-অভিনেতার গায়ে হাত তুলেন পূজা?

      প্রতিনিধি 21 January 2026 , 12:13:53 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    তামিল সিনেমা ‘মুগামুড়ি’র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন ভারতের দক্ষিণী অভিনেত্রী পূজা হেগড়ের। অবশ্য মডেলিংয়ে তার আগেই পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। দক্ষিণী সিনেমা থেকে বলিউডেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

    ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মহেঞ্জোদরো’ সিনেমাতে হৃতিক রোশনের বিপরীতে দেখা য়ায় পূজাকে।

    সালমান খানের বিপরীতে ‘কিসি কি ভাই কিসি কি জান’-এও অভিনয় করেন তিনি। এই পূজাই নাকি ক্যারিয়ারের শুরুর দিকে বড় এক তারকাকে চড় কষান!
    বিতর্কের সূত্রপাত এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে। সেই প্রতিবেদনে দাবি করা হয়, ক্যারিয়ারের শুরুর দিকে এক পুরুষ সহ-অভিনেতার সঙ্গে অস্বস্তিকর অভিজ্ঞতার কথা নাকি প্রকাশ্যে এনেছেন তিনি।

    ওই প্রতিবেদনে বলা হয়, একটি ‘প্যান-ইন্ডিয়া’ সিনেমার শুটিং চলছিল।

    বিজ্ঞাপন

    এতে তার সহ-অভিনেতা অনুমতি ছাড়াই পূজার ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন এবং অশোভন আচরণ করেন।
    আরও দাবি করা হয়, ওই ঘটনায় পূজা তৎক্ষণাৎ প্রতিবাদ জানান এবং পরে সিনেমার নির্মাতাদের জানিয়ে দেন, ভবিষ্যতে তিনি ওই অভিনেতার সঙ্গে আর কাজ করবেন না।

    ওই প্রতিবেদনে দাবি করা হয় অভিনেত্রী নাকি সহ-অভিনেতাকে চড়ও মারেন। এর পরই সামাজিকমাধ্যমে পূজাকে নিয়ে সমালোচনা করেছেন কেউ।আবার অনেকে সেই সহ-অভিনেতার খোঁজে বেরিয়ে পড়েন।

    এরপরই ইন্ডাস্ট্রির ট্র্যাকার রমেশ বালা জানান, পূজার নামে ছড়িয়ে পড়া এই সাক্ষাৎকার সম্পূর্ণ ভুয়া। তার কথায়, এই বক্তব্যের কোনও বাস্তব ভিত্তি নেই। যাচাই না করা তথ্য শেয়ার না করার আহ্বান জানান তিনি।

    দীর্ঘ ক্যারিয়ারে বড় বড় তারকাদের সঙ্গে কাজ করলেও সে ভাবে হিট সিনেমা নেই পূজার ঝুলিতে।

    সামনে থালাপতি বিজয়ের সঙ্গে ‘জয়নয়াগন’ সিনেমায় দেখা যাবে পূজাকে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:14 PM ৩য়-১০ম গ্রেডে জনবল নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় 1:04 PM রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন 12:49 PM ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের ‘দুই টাকায় হাসি’ কর্মসূচির ২৫তম আয়োজন 12:37 PM যমুনা অভিমুখে সরকারি কর্মচারীদের বিক্ষোভ 12:16 PM এক আমেরিকান মৌসুমীকে দেখে ১০ মিনিট দাঁড়িয়ে ছিলেন : হাসান জাহাঙ্গীর 12:03 PM রাজধানীতে পুলিশ কর্মকর্তাকে মারধর, গ্রেপ্তার ৫ 11:45 AM বাজার স্থিতিশীল রাখতে ৪৫ কোটি ২০ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক 11:14 AM মেসিকে শৈশবের ক্লাবে ফেরানোর পরিকল্পনায় নিওয়েলস ওল্ড বয়েজ 11:08 AM শনিবার উত্তরাঞ্চলের তিন জেলায় যাচ্ছেন তারেক রহমান 11:04 AM ওসমান হাদি হত্যায় জাতিসংঘ কার্যালয়ে তদন্তের প্রস্তাব দেবে সরকার
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.