• বিনোদন

    বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’

      প্রতিনিধি 10 January 2026 , 4:37:38 প্রিন্ট সংস্করণ

    বিটিভিতে প্রচার হচ্ছে ‘ব্যাচেলর ডায়েরি’। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    এলিনা শাম্মীর রচনায়-নাটক ‘ব্যাচেলর ডায়েরি’ প্রচার হচ্ছে বিটিভিতে শনিবার রাত ৯টায়। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডলি জহুর, মীর রাব্বি, এলিনা শাম্মী, আইনূন পুতুল, মারিয়া ফারিহা উপমা, কবির টুটুল, ফিরোজ শাহী ও আল আমিন সবুজ।

    নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘বিটিভিতে কাজ করেই কিন্তু আজকের আমি। এক জীবনের বিটিভির জন্য যে দর্শকপ্রিয়তা, যে ভালোবাসা পেয়েছি তা আর কোনো কিছুর সঙ্গে তুলনা হয় না। বিটিভি আমার কাছে এক অন্যরকম আবেগ, ভালোবাসার জায়গা’।

    বিজ্ঞাপন

    ‘ব্যাচেলর ডায়েরি’ নাটকটির গল্প খুব সুন্দর। শাম্মী চমৎকার একটি গল্প লিখেছে। অভিনয়ও ভালো করে শাম্মী। নাটকটিতে আর যারা অভিনয় করেছে প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ ভালো অভিনয় করেছে। আশা করছি, নাটকটি দর্শকের ভালো লাগবে।

    এলিনা শাম্মী বলেন, ‘ব্যাচেলর ডায়েরি’ একটি পারিবারিক ও সমাজঘনিষ্ঠ নাটক। যা সব বয়সী দর্শকের ভালো লাগবে। আর শ্রদ্ধেয় ডলি জহুর আপার সঙ্গে আমার অভিনয় জীবনে এটাই প্রথম কাজ। এই বয়সেও তিনি এত ডেডিকেটেড। এই বয়সে এসেও অনেক কিছু শেখার আছে তার কাছে’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:21 PM বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, কার বেতন কত? 9:16 PM যে কোনো সময় ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র 9:11 PM এইচএসসির ফরম পূরণের সূচি প্রকাশ 9:05 PM সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে আলোচনায় যারা 8:48 PM ১৮ দিনে প্রবাসী আয় ২৬ হাজার কোটি টাকা 8:41 PM ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, প্রাথমিকভাবে সুবিধা পাবেন যারা  8:34 PM সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী 8:28 PM শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার 7:21 PM নন-ক্যাডার: ৪৪ তম বিসিএসের ৪ হাজার ১৩৬ জনকে নিয়োগ 7:03 PM আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর