• খেলা

    আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ার নির্দেশ ভারতীয় বোর্ডের

      প্রতিনিধি 3 January 2026 , 12:15:59 প্রিন্ট সংস্করণ

    ছবি:ক্যাপ্টেন্স টিভি
    ছবি:ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে তাকে দলে ভিড়িয়েছিল শাহরুখ খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি। তবে বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে তাকে বাদ দিয়ে বিকল্প বেঁছে নিতে ফ্র্যাঞ্চাইজিটিকে অনুরোধ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। খবর এনডিটিভির।

    বিজ্ঞাপন

    বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এই ঘোষণা দিয়ে জানান, ভারতে মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের পর কেকেআরকে এই নির্দেশ দিয়েছে বোর্ড। শুরুতে বিসিসিআই ‘অপেক্ষা ও পর্যবেক্ষণের’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো তাদের।

    সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক ঘটনাবলির’ প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক অস্থিরতার ফলে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিসহ কট্টর হিন্দুত্ববাদীরা বিসিসিআইয়ের ওপর চাপপ্রয়োগ করছিল। সে চাপের মুখেই শেষ পর্যন্ত নতি স্বীকার করল বিসিসিআই।

    বিস্তারিত আসছে…

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:06 PM পৃথিবীতে ফিরল আর্টেমিস-২ 12:24 PM ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজ, টিকিট কাটবেন যেভাবে 12:13 PM হরমুজ প্রণালিতে টোল নেওয়া হবে ইরানি রিয়ালে 11:54 AM এনসিপির নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ 11:39 AM ৭১ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ইসলামাবাদে ইরান 11:21 AM চাকরির বড় সার্কুলার আসছে, ছয় মাসে ৫ লাখ নিয়োগের প্রস্তুতি 4:16 PM সোনালি মুরগি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস 4:08 PM জাতীয় সংসদে আরও ১০ বিল পাস 6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা