• আন্তর্জাতিক

    খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বাংলাদেশ হাইকমিশনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী

      প্রতিনিধি 1 January 2026 , 3:02:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

    বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে তিনি ভারতের রাজধানীর চাণক্যপুরী এলাকায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণে উপস্থিত হন।

    বিজ্ঞাপন

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস–এর খবরে জানানো হয়, নির্ধারিত সময় অনুযায়ী সকালে রাজনাথ সিং বাংলাদেশ হাইকমিশনে পৌঁছান। সেখানে তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে সংরক্ষিত শোকপুস্তিকায় নিজের শোকবার্তা লিখে শ্রদ্ধা জানান।

    কূটনৈতিক সূত্র জানিয়েছে, শোকবার্তায় রাজনাথ সিং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার ভূমিকার কথা উল্লেখ করেন এবং তার মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:02 PM ৫০টির বেশি আসনে জামায়াতকে হারিয়ে দেয়া হয়েছে: গোলাম পরওয়ার 6:46 PM সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন দিতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল 6:11 PM ধর্ষণ-সহিংসতা ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে ডাকসুর বিক্ষোভ 5:55 PM জাটকা সংরক্ষণ: আগামী ২ মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ 5:38 PM ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত নিলয় আলমগীর 5:29 PM ইংল্যান্ডের দিকে তাকিয়ে পাকিস্তান দল 5:21 PM বগুড়ায় উপ-নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত 5:07 PM বৈষম্যবিরোধী সাবেক ছাত্র নেতা রিয়াদ, হত্যাচেষ্টা মামলায় কারাগারে 4:54 PM ২০ রমজানের মধ্যে বেতন-বোনাসের দাবি পোশাক শ্রমিকদের 4:47 PM পাকিস্তানের হামলায় ২২৮ আফগান সেনা নিহত