• আন্তর্জাতিক

    যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড-কম্বোডিয়া

      প্রতিনিধি 27 December 2025 , 12:02:06 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    কয়েক সপ্তাহের ব্যাপক সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার (২৭ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

    আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের মধ্যে তিন দিনের আলোচনার পর শনিবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

    এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘স্থানীয় সময় দুপুর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষই বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রেখে নতুন করে কোনো অগ্রসরতার না করার বিষয়ে একমত হয়েছে।’

    বিজ্ঞাপন

    সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘যেকোনো সেনা মোতায়েন উত্তেজনা বৃদ্ধি করবে এবং পরিস্থিতি সমাধানের দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে।’

    শনিবার থাই প্রতিরক্ষামন্ত্রী নাথাফোন নাক্রাফানিত ও কম্বোডিয়ান প্রতিরক্ষামন্ত্রী টি সেইহা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। এরমাধ্যমে গত ২০ দিনের ভয়াবহ সংঘাতের অবসান ঘটল। এই সময় উভয় পক্ষের কমপক্ষে ১০১ জন নিহত এবং পাঁচ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল, তা ভেঙে যাওয়ার পর ডিসেম্বরের শুরুর দিকে দুই দেশ আবার সংঘাতে জড়ায়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন