...
  • সর্বশেষ সংবাদ স্ক্রল

    মনোনয়ন ফরম তুললেন মুফতি আমির হামজা

      প্রতিনিধি 24 December 2025 , 4:57:11 প্রিন্ট সংস্করণ

    মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    বিজ্ঞাপন

    এ সময় সাংবাদিকদের আমির হামজা বলেন, ‘হত্যাকাণ্ড কখনো সমর্থন করি না। যারা ঘটিয়েছে আমরা তাদের বিচার চাই। এই হত্যাকাণ্ডের মধ্যে দেশি-বিদেশি চক্রান্ত আছে। অনেকে চাচ্ছে নির্বাচন পিছেয়ে যাক এবং দেশটা অন্যের হাতে চলে যাক। নির্বাচিত সরকার না আসলে কি হয় আমরা তো দেখেছি। সুতরাং এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং নির্বাচনে যে তারিখ দেয়া আছে আশা করি এই তারিখেই নির্বাচন হয়ে যাবে।’

    আমির হামজা আরও বলেন, ‘আমরা অনেকদিন ধরে মাঠে আছি। নির্বাচনের পরিবেশ এভাবে চললে আমরা আশাবাদী জয়ী হব। এখানে দুইটা থানায় প্রত্যেক ঘরের দুয়ারে আমরা গিয়েছি, মানুষের যেভাবে সাড়া পেয়েছি আমরা আশা করছি বিপুল ভোটে জয়ী হব’। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ারদার, শহর জামাতের আমির এনামুল হকসহ দলের কয়েকশো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:55 PM হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু 6:27 PM ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ 6:08 PM সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল 5:57 PM দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা সংসদে 5:50 PM দড়ি বেয়ে মসজিদে যাওয়া সেই প্রবীণ মুয়াজ্জিন আর নেই 5:15 PM মহানায়িকা সুচিত্রা সেনের জন্মদিন আজ 4:53 PM রজধানীতে কোকেনসহ ৭ মাদক কারবারিকে গ্রেফতার 4:40 PM ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ 4:30 PM ট্রাইব্যুনালে হাসিনাসহ ২২ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ সাবেক যুবদল নেতার 4:15 PM সংরক্ষিত নারী আসন: বিএনপি ৩৬, জামায়াত ১৩, স্বতন্ত্র ১
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.