• বিনোদন

    আপনি জিতে গেছেন ওসমান হাদি: অভিনেতা ইরফান সাজ্জাদ

      প্রতিনিধি 20 December 2025 , 6:20:35 প্রিন্ট সংস্করণ

    আপনি জিতে গেছেন ওসমান হাদি: অভিনেতা ইরফান সাজ্জাদ। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদিকে হারিয়ে শোকাচ্ছন্ন দেশ। তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন বহু মানুষ। কিন্তু ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদের এক আবেগঘন মন্তব্য ছিলো একটু ভিন্ন। ‍

    ওসমান হাদির দাফন সম্পন্ন হওয়ার পর-তার ফেসবুকে ইরফান সাজ্জাদ লেখেন, ‘আপনি জিতে গেছেন ওসমান হাদি। বলেছিলেন-সংসদ নির্বাচনে ৫০০ ভোটও যদি পান, তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। আর আজ (শনিবার) লক্ষ লক্ষ মানুষ আপনাকে নিয়ে সংসদ ভবনের সামনে।’

    অপরদিকে-শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে ওসমান হাদিকে দাফন করা হয়েছে। এর আগে, শহীদ ওসমান হাদির নামাজে জানাজাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজাস্থল-জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ।

    বিজ্ঞাপন

    ইরফানের কথায়, ‘বছরের পর বছর রাজনীতি করা কোন রাজনীতিবিদ বুকে হাত দিয়ে বলতে পারবেন, আপনি মরে গেলে এর ধারে কাছে মানুষ আপনার জানাজায় আসবে বা আপনাকে মনে রাখবে?’

    ইরফান সাজ্জাদ তার পোস্টে ওসমান হাদির ত্যাগ ও আদর্শকে সম্মান জানিয়ে বলেন, রাজনীতি হওয়া উচিত মানুষের অধিকার আর দেশের কল্যাণের জন্য। তিনি এ বীরের বিজয়ের কথা উল্লেখ করে লেখেন, ‘আবার বলি, আপনি জিতে গেছেন। দেশকে দেখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক।’

    উল্লেখ্য, ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ছিলেন। তিনি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে শুরু করেন, রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’। প্রতিষ্ঠা করেন-ইনকিলাব কালচারাল সেন্টার। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা 2:38 PM যুদ্ধের প্রান্তে শান্তির সুর: তেহরানে তার হাতে মানবতার বার্তা আলি ঘামসারির 1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা:  দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ