• জাতীয়

    ওসমান হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা

      প্রতিনিধি 20 December 2025 , 11:29:45 প্রিন্ট সংস্করণ

    ডিএমপি
    ডিএমপি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ও সাদা পোশাকের পুলিশ।

    শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন।

    তিনি বলেন, ওসমান হাদিস জানাজা থেকে শুরু করেন দাফন শেষ হওয়া পর্যন্ত নিরাপত্তার জন্য সাদা পোশাকে পুলিশ অলরেডি কাজ শুরু করেছে। এছাড়া হাদির মরদেহ যে হাসপাতালের রাখা হয়েছে সেখানে এবং জানাজার স্থানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দাফন প্রক্রিয়া সম্পন্ন করা পর্যন্ত নিরাপত্তার পাশাপাশি যে কোনো ধরনের বিশৃঙ্খলার এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক থাকবে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য ওসমান হাদির জানাজা থেকে শুরু করে দাফন পর্যন্ত নির্দিষ্ট স্থানে কাজ করছে। জানাজা উপলক্ষ্যে ১ হাজার বডি ওর্ন ক্যামেরাসহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছে ডিএমপি।

    নিরাপত্তা নিয়ে ডিএমপির রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার( ডিসি) মো. মাসুদ আলম বলেন, ওসমান হাদির দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকের পুলিশ অলরেডি কাজ শুরু করেছে ও থাকবে চেকপোস্ট।

    এদিকে বিজিবি জানায়, ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে জাতীয় সংসদ ভবনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি