• শিরোনাম

    সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি 21 November 2025 , 8:27:07 প্রিন্ট সংস্করণ

    সেনাকুঞ্জে প্রধান উপদেষ্টা ও জামায়াত আমিরের সৌজন্য সাক্ষাৎ। এ সময় পাশে ছিলেন সেনাবাহিনী প্রধান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকার সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাক্ষাৎ ও কুশল বিনিময় করেছেন। শুক্রবার (২১ নভেম্বর) বিকালে সেনাকুঞ্জে তাদের মধ্যে এই সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে ড. ইউনূস বলেছেন, এবার একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি নির্বাচন আনন্দ ও উৎসবমুখর করতে সবাইকে মিলিতভাবে চেষ্টা চালানোর আহ্বান জানান।

    বিজ্ঞাপন

    প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থার প্রতি সম্মান জানিয়ে যাচ্ছে। শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহবস্থানে বিশ্বাসী।

    এ ছাড়াও এদিন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া পারস্পরিক সৌজন্য বিনিময় করেন। এ সময় তাদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শুভেচ্ছা বিনিময় করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প