• জাতীয়

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা

      প্রতিনিধি 1 November 2025 , 5:10:41 প্রিন্ট সংস্করণ

    ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকবে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবার (১ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত রাজধানী ও এর পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের সামান্য কমতে পারে তাপমাত্রা।

    অপরদিকে, শুক্রবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

    এ ছাড়াও ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে-আবহাওয়া অফিস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ 6:22 PM প্রধানমন্ত্রীর প্রথম সম্ভব্য রাষ্ট্রীয় সফর প্রতিবেশী দেশ ভারত 6:02 PM এক টেবিলে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী 5:15 PM জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ বিল সংসদে পাস 4:51 PM বিসিবিতে বাপের দোয়া মায়ের দোয়া কমিটি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী 4:32 PM ১০০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ: আসিফ নজরুলের বিরুদ্ধ দুদকে আবেদন 4:01 PM আয়না ঝকঝকে রাখার কার্যকর টিপস 3:45 PM সুপ্রিম কোর্ট সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্র 3:21 PM শিখরের প্রেমে ডুবে রয়েছেন জাহ্নবী! 2:32 PM পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি