• জাতীয়

    গণভোট নিয়ে সিদ্ধান্ত অধ্যাদেশ জারির পর: সিইসি

      প্রতিনিধি 19 November 2025 , 7:36:11 প্রিন্ট সংস্করণ

    প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিনিয়র করেসপন্ডেন্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, গণভোট নিয়ে করণীয় সরকার থেকে অধ্যাদেশ জারির পর জানানো হবে। বুধবার (১৯ জানুয়ারি) নির্বাচন ভবনে বিএনপিসহ অন্যান্য দলের সঙ্গে নির্বাচন কমিশন (ইসি) আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি কর্মকর্তারা অংশ নেন।

    বিজ্ঞাপন

    নাসির উদ্দিন বলেন, ওই আইনটা (অধ্যাদেশ) হলে তখন আমার একটা দায়বদ্ধতা আসবে, এ ব্যাপারে বক্তব্য দেয়ার। রাজনীতিবিদরা অনেকে জিজ্ঞাসা করছেন-কীভাবে করবেন, কতটা বাক্স করবেন। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব ওই আইনটা হওয়ার পরে।

    সিইসি বলেন, ‘গণভোটের কথা এসেছে। রেফারেন্ডাম… কীভাবে ভোট করব। আগে আইনটা হতে হবে। রেফারেন্ডামের একটা-ল; ওখানে বলা আছে, ঘোষণার মধ্যে, অর্ডারের মধ্যে একটা আইন হবে রেফারেন্ডাম, যেটা ইলেকশন কমিশনকে অথরাইজড করবে’।

    ‘সেটিই প্রেসক্রাইব করে দেবে কী বিষয়ে গণভোট হবে, কীভাবে হবে ইত্যাদি। এগুলোর সব চিন্তা, এক্সারসাইজ শুরু করব আমরা ওই আইনটা হওয়ার পরে। এর আগে আমি জানি না, হোয়াট কোর্স ইট উইল টেক। আইনটার পরে করব’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:10 PM ইরানের একটি স্কুলে ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৫১ 8:05 PM ইরান-ইসরায়েল সংঘাত: জেদ্দায় আটকে পড়লেন মুশফিক 5:53 PM নারী ও শিশু নির্যাতন বন্ধে, জামায়াত ইসলামী-মহিলা শাখার ১০ প্রস্তাব 5:42 PM যমুনা ছেড়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস 5:20 PM ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: সিলেটে-বাণিজ্যমন্ত্রী 5:09 PM সংঘাতে চার দেশের ফ্লাইট স্থগিত 5:09 PM যুক্তরাষ্ট্র-তেহরান যুদ্ধ: ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট স্থগিত 4:20 PM আত্মহত্যা করেছেন অভিনেতা জাহের আলভীর স্ত্রী; যা জানাল পুলিশ 3:52 PM জরিপ: ২০২৫ সালে ৪০৩ শিক্ষার্থীর আত্মহত্যা, দুই-তৃতীয়াংশই কিশোর-কিশোরী 3:30 PM কাতার ও বাহরাইনে হামলা