• খেলা

    সোমবার ঢাকায় শুরু হচ্ছে নারী কাবাডি বিশ্বকাপ

      প্রতিনিধি 16 November 2025 , 5:57:37 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সোমবার ঢাকায় শুরু হচ্ছে দ্বিতীয় নারী বিশ্বকাপ কাবাডি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হবে খেলা। বাংলাদেশে প্রথমবারের মতো হচ্ছে কাবাডির কোনো বিশ্বকাপ।

    টুর্নামেন্টে বাংলাদেশসহ ১৪টি দল অংশ নেবে বলে কাবাডি ফেডারেশন জানিয়েছিল আগেই। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ ১১টি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দলগুলো হলো বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার (তানজানিয়া)।

    নিজস্ব সমস্যায় আসছে না আর্জেন্টিনা। আসছে না হল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়াও। হল্যান্ডের জায়গায় পোল্যান্ড ঢুকেছে, যারা স্টান্ডবাই ছিল। পাকিস্তান স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও তারা বিশ্বকাপ খেলার জন্য তৈরি নয় বলে জানিয়েছে।

    গতকাল ঢাকায় এসেছে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত ও জাঞ্জিবার। আজ এসেছে উগান্ডা, জার্মানি, ইরান নারী কাবাডি দল। সব দলকেই রাখা হয়েছে একই হোটেলে।

    বিজ্ঞাপন

    বাংলাদেশ এখন নারী, পুরুষ আর জুনিয়র সব বিভাগেই র‌্যাঙ্কিংয়ে পঞ্চম । বাংলাদশের লক্ষ্য কী? ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘নারীদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে পঞ্চম স্থানে আছে। এই বিশ্বকাপ দিয়ে র‌্যাঙ্কিংয়ে উন্নতি করা সম্ভব মনে করি আমরা, আমাদের সামনে সেই সুযোগ রয়েছে। দলের কাছে আমাদের মূল প্রত্যাশাও এটি।’

    তিনি বলেন, ‘এই প্রথম বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা সফলভাবে আয়োজন সম্পন্ন করা। এখানে বিভিন্ন দেশের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা, রেফারিসহ আরও অনেকে আসবেন। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারলে কাবাডি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।’

    বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী কাবাডি দল

    শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালী আক্তার (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবী চাকমা, রুপালী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত সাদিকা ও তাহরিমা।

    স্ট্যান্ডবাই: আফরোজা, লুম্বিনী চাকমা। কোচ শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:23 AM সিকেডি হাসপাতালে চাঁদাবাজির মামলায় প্রধান অভিযুক্ত মঈনসহ গ্রেপ্তার ৭ 6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত