• অপরাধ

    সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন

      প্রতিনিধি 16 November 2025 , 11:42:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেটে পার্কিংয়ে থাকা অ্যাম্বুলেন্স ও একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি।

    শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে আগুন দেয় একদল দুর্বৃত্ত।

    আগুন দেওয়ার ঘটনায় আজ রবিবার সকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে পুলিশকে। একই সাথে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিসহ যানবাহনে তল্লাশি চালাচ্ছে।

    হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুটি মোটরসাইকেলে করে পাঁচজন যুবক প্রথমে পার্কিংয়ে প্রবেশ করে। পরে তাদের দেওয়া আগুনে পুড়ে যায় অ্যাম্বুলেন্সটি।

    বিজ্ঞাপন

    খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন।

    শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।

    এছাড়া সিলেটের কুমারগাও বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

    সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ জানান, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণের পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা