• জাতীয়

    ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ ভিপি প্রার্থী আবিদুলের

      প্রতিনিধি 9 September 2025 , 4:03:24 প্রিন্ট সংস্করণ

    - টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যালট পেপারে অনিয়মের অভিযোগ তুলেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন আবিদুল।

    তার অভিযোগ, টিএসসি কেন্দ্রে শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ও জিএস প্রার্থী এস এম ফরহাদের ব্যালটে আগে থেকেই ক্রস চিহ্ন দেওয়া রয়েছে। এটা অশনি সংকেত। সকাল থেকেই আমরা অনিয়মের অভিযোগ তুলতে পারতাম। তবে আমি অনাবাসিক শিক্ষার্থীদের আহ্বান জানাই, আপনারা ভোট দিতে আসুন। আপনাদের ভোট গুরুত্বপূর্ণ। মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে ভোট দিতে হবে।

    বিজ্ঞাপন

    নিজের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে আবিদুল বলেন, ‌‌‌‌‌‘আমি চিফ রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই কেন্দ্রে প্রবেশ করেছি। কোনো বাধা সৃষ্টি করিনি বা আচরণবিধি ভঙ্গ করিনি। বরং কিছু কেন্দ্রে প্রবেশ করতে পেরেছি, বাকিগুলোতে ঢুকতে দেয়া হয়নি। অথচ সংবিধানে স্পষ্ট বলা আছে, প্রার্থী ও তাদের পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশের অধিকার রয়েছে।

    উল্লেখ্য, এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা