• অর্থনীতি

    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা এবার দুই ধাপে!

      প্রতিনিধি 12 November 2025 , 2:40:36 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আগামী ১ থেকে ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাণিজ্যমেলা। এ মেলার নাম দেওয়া হয়েছে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো­-২০২৫’।

    সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) আর আগের মতো নেই। আগামীতে বাণিজ্য মেলা হবে দুই পর্বে। মূল আসরের নাম হবে ঢাকা বাণিজ্যমেলা (ডিটিএফ)। আগামী জানুয়ারিতে মাসব্যাপী এ মেলা হওয়ার কথা রয়েছে।

    বিজ্ঞাপন

    এ ছাড়া আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে হবে আলাদা মেলা গ্লোবাল সোর্সিং এক্সপো। অর্থাৎ এখন থেকে একই ভেনুতে দেশি প্রতিষ্ঠানগুলোর জন্য জানুয়ারিতে মাসব্যাপী ডিটিএফ ও বিদেশি প্রতিষ্ঠানের জন্য আলাদা তিন দিনের গ্লোবাল সোর্সিং এক্সপো হবে। যৌথভাবে মেলা দুটি আয়োজন করবে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

    ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের লক্ষ্য বিদেশি প্রতিষ্ঠানের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে গুণগত মানসম্পন্ন পণ্য ও প্রযুক্তি প্রদর্শন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা