• জাতীয়

    লন্ডনে খালেদা জিয়ার চিকিৎসা: ‘এসএসএফ’ ও চিকিৎসকসহ সফরসঙ্গী ১৪

      প্রতিনিধি 4 December 2025 , 8:41:24 প্রিন্ট সংস্করণ

    খালেদা জিয়া। ছবি: সংগৃহীত।
    খালেদা জিয়া। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালের মধ্যে লন্ডন নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

    বৃহস্পতিবার দুপুরে এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ডা. জাহিদ।

    অপরদিকে, বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়া হবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে।

    বিজ্ঞাপন

    ইতোমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে। লন্ডনগামী মেডিকেল ও সহায়ক দলের আনুষ্ঠানিক যাত্রা তালিকা প্রকাশ করা হয়েছে। তবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান দেশে পৌঁছানো সম্ভব হলে এই তালিকায় তার নাম যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

    ১৪ জন সফরসঙ্গী হলেন-খালেদা জিয়ার পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি), ইজতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।

    উল্লেখ্য, দীর্ঘদিন ধরে খালেদা জিয়া আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই ১২ দিন ধরে তিনি চিকিৎসাধীন। এর আগে, চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:57 PM দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী 6:47 PM আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম 6:32 PM নববর্ষে পান্তা-ইলিশ যেভাবে এলো 6:13 PM আন্তর্জাতিক সন্ত্রাস মোকাবিলায় জার্মানের সহযোগিতা চাইলেন আইজিপি 5:42 PM সিকেডি হাসপাতালে চাঁদাদাবি: চার আসামির ৪ দিনের রিমান্ড 5:11 PM সহজ রেসিপিতে ঘরেই বানান সুস্বাদু ইলিশ পোলাও 4:34 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু 4:25 PM বৈশাখে ঢাকা মাতাবে যেসব ব্যান্ডদল 4:01 PM সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত: প্রণয় ভার্মা 3:37 PM বিশ্বকাপের আগে তিন তারকার চোটে অস্বস্তিতে আর্জেন্টিনা