• আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলায় গাজায় ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, এক-চতুর্থাংশই শিশু

      প্রতিনিধি 12 November 2025 , 8:56:47 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ৬ হাজারেরও বেশি মানুষের অঙ্গচ্ছেদ হয়েছে। আর এর ভুক্তভোগীদের বড় অংশই নারী ও শিশু।

    এছাড়া বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহতদের দুর্ভোগ আরও বাড়ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অঙ্গচ্ছেদের শিকার যারা হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশই শিশু এবং ১২ দশমিক ৭ শতাংশ নারী।

    বিজ্ঞাপন

    বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

    বিবৃতিতে বলা হয়, “এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে”। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

    প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।

    এছাড়া প্রায় ৯ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM ১৩৩ অধ্যাদেশ নিয়ে সংসদে বিতর্ক, আইনে রূপ নিচ্ছে ১১৭ 5:39 PM সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম 5:04 PM ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১০ শিশুর মৃত্যু 4:56 PM শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য 4:17 PM যত দ্রুত সম্ভব খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার: মাহদী আমিন 3:58 PM ঘরে বসেই কাঁচা আমের ঝাল আচার বানানোর রেসিপি 3:42 PM নতুন ব্যাংকের লাইসেন্সে ‘না’ বলার সাহস রাখতে হবে : সালেহউদ্দিন আহমেদ 3:29 PM কিংবদন্তি আশা ভোঁসলের জীবনের অজানা গল্প 3:12 PM ঢাকায় গাগারিনের ভাস্কর্য-বিজ্ঞান, বন্ধুত্ব আর মহাকাশ স্বপ্নের নতুন দিগন্ত 2:58 PM হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন