• জাতীয়

    ওসমান হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

      প্রতিনিধি 22 December 2025 , 4:54:33 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ওসমান হাদির হত্যাকারী কোথায় সেটা জানলে ধরে ফেলতেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, সে দেশে আছে নাকি বাইরে গেছে, এই তথ্য নেই।

    সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, হাদি হত্যাকাণ্ডের তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। মূল হোতা ফয়সালকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী আপ্রাণ চেষ্টা করছে।

    বিজ্ঞাপন

    বলেন, ফয়সালের বাবা,মা, বউ, শ্যালক ও মোটরসাইকেল চালককে গ্রেফতার করা হয়েছে। এর সাথে জড়িত দালাল চক্রকে সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট ফেজ টুতে এখন পর্যন্ত ৬৯৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

    ডেভিল হান্ট ফেজ টু’র মাধ্যমে সন্ত্রাসী ও দৃস্কৃতিকারীদের আরও বেশি গ্রেফতার করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

    প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের নিরাপত্তায় গানম্যান দেয়া হয়েছে বলেও জানান তিনি। তাদের বাসায়ও নিরাপত্তা বাড়ানো হয়েছে।

    বলেন, যাদের শঙ্কা আছে, তাদের অনেককে নিরাপত্তা দেয়া হয়েছে। ২০ জনের মতো গানম্যান দেয়া হয়েছে। তারেক রহমান দেশে এলে তাকেও পর্যাপ্ত নিরাপত্তা দেয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

    পদত্যাগের গুজব নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,পদত্যাগ করলে তো এখানে থাকতাম না।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:36 PM ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী 1:12 PM ৪২ দিনে গুম বা ক্রসফায়ারের ঘটনা নেই: সংসদে আইনমন্ত্রী 12:57 PM শহীদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড 12:47 PM অনিয়ম-কারচুপির অভিযোগ, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত 12:34 PM ৬ সপ্তাহ পর খুলল আল-আকসা মসজিদ 12:02 PM সংসদে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’ পাস 11:46 AM বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ চলছে 11:31 AM সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার 11:21 AM আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি 6:58 PM ঢাকা মেডিকেলে চিকিৎসক ও ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ