• বিনোদন

    সত্যি কি রাজনীতিতে যোগ দিয়েছেন তাহসান খান

      প্রতিনিধি 8 November 2025 , 3:57:45 প্রিন্ট সংস্করণ

    সত্যি কি রাজনীতিতে যোগ দিয়েছেন তাহসান খান
    সত্যি কি রাজনীতিতে যোগ দিয়েছেন তাহসান খান
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মাস দেড়েক আগে আস্ট্রেলিয়াতে একটি কনসার্টে অংশ নিয়ে সংগীতকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। সংগীত ছাড়ার খবরে মন ভেঙেছিল ভক্তদের। তবে অনেকেই প্রশ্ন তুলেছিলেন তাহসান ইসলামী রাজনৈতিক দোল যোগ দিচ্ছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে রাজনীতিতে যোগ দেয়ার বিষয়ে পরিস্কার করেছেন তিনি।

    বিজ্ঞাপন

    তাহসান বলেন, ‘মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু ইমোশনাল, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’

    এরপর তিনি যোগ করেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’

    গান ছাড়ার সিদ্ধান্ত নিয়ে বলতে গিয়ে তাহসান উল্লেখ করেন তিনি এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চান। তাহসানের কথায়, ‘প্রতিটি মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয় কিছু জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা থেকে কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ 5:07 PM ওসমান হাদি হত্যাকাণ্ড: অস্ত্র বিক্রেতা হেলাল ৩ দিনের রিমান্ডে 4:44 PM মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে চীনের স্যাটেলাইট ব্যবহার করেছিল ইরান 4:22 PM শিশুদের তুলির আঁচড়ে বিশ্ব চিত্রকলা দিবস পালন 4:13 PM ‘সিরিয়াল রেপিস্ট’ রাব্বি গ্রেপ্তার 4:03 PM বিধি লঙ্ঘন করলেই হাজিদের বড় জরিমানা 3:51 PM বিশ্ব অর্থনীতির ক্ষতি হয়েছে: আইএমএফ 3:40 PM আমার কম কাজ করলেও চলে : স্পর্শিয়া 3:24 PM নেইমারের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলোচনা 2:52 PM যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয় : ট্রাম্প