• রাজনীতি

    চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ

      প্রতিনিধি 5 November 2025 , 6:43:37 প্রিন্ট সংস্করণ

    সংগৃহীত ছবি
    সংগৃহীত ছবি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। বুধবার (৫ নভেম্বর) বিকেলে থানার চাইল্লাতলী এলাকায় এ ঘটনা ঘটে।

    বিজ্ঞাপন

    এছাড়া একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন সরওয়ার বাবলা নামে একজন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    পুলিশের একজন কর্মকর্তা প্রাথমিক তথ্যের ভিত্তিতে গণমাধ্যমকে বলেছেন, পূর্ব বিরোধের অংশ হিসেবে কারাগারে থাকা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের গ্রুপ সরওয়ার বাবলাকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে হতাহতের ঘটনা ঘটে।

    চট্টগ্রাম মনগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বলেন, এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণায় হামলার খবর পেয়েছি।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি 5:39 PM আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়েছে: পররাষ্ট্র মন্ত্রণালয় 5:26 PM বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের জন্য বেতন কাঠামো ও জাতীয় লিগ চালুর উদ্যোগ: ক্রীড়া প্রতিমন্ত্রী 4:55 PM ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা, বিপর্যয়ের শঙ্কা 4:22 PM ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 4:15 PM পদত্যাগ করেছেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী 4:08 PM সারাদেশে ৩০ হাজার খাল চিহ্নিত করতে ৩১ কোটি টাকার প্রকল্প 3:49 PM বিরোধী দল থেকে হবে ডেপুটি স্পিকার: স্বরাষ্ট্রমন্ত্রী 3:26 PM খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ, নিহতের সংখ্যা বেড়ে ২০ 3:17 PM সংবিধান মেনে সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতিই ভাষণ দেবেন: স্বরাষ্ট্রমন্ত্রী