• জাতীয়

    সারাদেশে ক্যান্সার রোগের সচেতনতা বৃদ্ধির আহ্বান প্রধান উপদেষ্টার

      প্রতিনিধি 2 November 2025 , 8:52:01 প্রিন্ট সংস্করণ

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিঙ্গাপুরের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চং এর বৈঠক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সারাদেশে বিভিন্ন ক্যান্সার রোগের বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুরের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর তো হান চং এর সঙ্গে বৈঠকে তিনি এই আহ্বান জানান।

    এ ছাড়াও তিনি বলেন, ফ্যাটি লিভারজনিত ও স্তন ক্যান্সারের মতো মারাত্মক রোগ এখন দেশের মানুষের প্রাণহানির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, অথচ অধিকাংশ ক্ষেত্রেই এটি প্রতিরোধ সম্ভব। অপরদিকে, ক্যান্সার বা হৃদরোগের চিকিৎসা অনেক সময় নাগালের বাইরে চলে যায়। এ জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা সহজ ও সাশ্রয়ী করতে হবে।

    বিজ্ঞাপন

    বৈঠকে আরও উপস্থিত ছিলেন, সিংহেলথ ডিউকুএনইউএস গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর বিজয়া রাও এবং সিংহেলথ ও এডিনবারা ন্যাপিয়ার বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ কালউইন্ডার কউর। চলতি সপ্তাহে প্রফেসর তো হান চং-সহ সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকরা এ বিষয়ে বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দিবেন এবং এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রতিবছর নিয়মিতভাবে চলবে বলেও আশা ব্যক্ত করেন।

    প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ায় বর্তমানে অ-সংক্রামক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। তার মতে, এসব রোগের চিকিৎসা ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে, তাই প্রতিরোধই সবচেয়ে কার্যকর পথ।

    তিনি, নারীদের জন্য সাশ্রয়ী মূল্যে স্তন ক্যান্সার শনাক্তকরণ কর্মসূচি আরো বিস্তৃত করার ওপর জোর দেন। পাশাপাশি বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে চিকিৎসা খাতে সহযোগিতা, বিশেষ করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানোর আহ্বান জানান।

    বৈঠকে প্রফেসর তো হান চং বলেন, ‌‘ফ্যাটি লিভার এখন দক্ষিণ এশিয়ার শত কোটি মানুষের শরীরে নীরবে বাসা বাঁধছে, যা ভবিষ্যতে লিভার ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ হতে পারে। এই রোগ নিয়ে আরও বড় পরিসরে সচেতনতা জরুরি’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:42 PM শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী 1:32 PM দেশে ফের ভূমিকম্প অনুভূত 1:28 PM প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান 1:14 PM হাজারীবাগে স্কুলছাত্রী হত্যা মামলায় মূল অভিযুক্ত আটক 12:56 PM অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ 12:31 PM মুক্তিযোদ্ধা থেকে চরমপন্থী নেতা নুরুজ্জামান লাল্টুর জীবনাবসান 11:45 AM একুশে পদক প্রদান করলেন তারেক রহমান 11:26 AM বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকার সমর্থিত মব কালচারের সূচনা: জামায়াত আমির 11:22 AM বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 11:17 AM মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরামকে খালাস দিলেন আপিল বিভাগ