• খেলা

    অস্ট্রেলিয়ায় বলের আঘাতে তরুণ ক্রিকেটারের মৃত্যু

      প্রতিনিধি 30 October 2025 , 5:37:14 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঘাড়ে বলের আঘাতে অস্ট্রেলিয়ার ১৭ বছর বয়সী তরুণ ক্রিকেটার বেন অস্টিন মারা গেছেন।

    মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবে একটি টি২০ ম্যাচের আগে অনুশীলনের সময় অস্টিনের ঘাড়ে বলের আঘাত লাগে। বল থ্রোয়িং ডিভাইসের মাধ্যমে ঐ সময় তাকে বোলিং করা হচ্ছিল। অস্টিন তখন হেলমেট পরা থাকলেও ‘নেক গার্ড’ ছিল না। আশঙ্কাজনক অবস্থায় তাকে তৎক্ষনাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাব বিবৃতিতে জানিয়েছে, ‘বেনের মৃত্যুতে আমরা ভীষণভাবে মর্মাহত। ওর মৃত্যু আমাদের পুরো ক্রিকেট সম্প্রদায়ের ওপর গভীর প্রভাব ফেলবে।

    বিজ্ঞাপন

    ফের্নট্রি গালি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি আর্নি ওয়াল্টার্স বলেন, ‘বেন স্থানীয় ক্রিকেটে যেমন মেধাবী ছিল, তেমনি সবার প্রিয়। আমি জানি, এ খবর আমাদের সম্প্রদায়ের ওপর কতটা গভীর প্রভাব ফেলবে।

    বেনের বাবা জেসি অস্টিন এক বিবৃবিতে বলেছেন, ‘আমরা আমাদের সুন্দর বেনকে হারিয়ে সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছি, যে বৃহস্পতিবার সকালে মারা গেছে। এই দূর্ঘটনা বেনকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে।

    ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটসম্যান ফিলিপ হিউজও ঘাড়ে বলের আঘাতে মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই খেলোয়াড়দের সুরক্ষার সরঞ্জামে বিভিন্ন উন্নয়ন আনা হয়। ওই ঘটনায় পুরো অস্ট্রেলিয়া ও বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছিল। পরে মাথা ও ঘাড়ে আঘাত প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম ও কনকাশন প্রটোকলে বড় পরিবর্তন আনা হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:53 PM বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে বিশেষ নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 6:44 PM রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড়ের আশঙ্কা 6:07 PM শেরপুর-৩ ও বগুড়া-৬ উপনির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনা 5:45 PM শিক্ষা-প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার রুটিন প্রকাশ 5:20 PM হামের উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় ৭ শিশুর মৃত্যু 4:41 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে তামিমদের নতুন সিদ্ধান্ত 4:20 PM বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রম বাজার খুলে দিতে একমত মালয়েশিয়া 3:39 PM ‘ফুয়েল পাস’ অ্যাপের পাইলটিং কার্যক্রম শুরু 3:12 PM সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ রহিতকরণ বিল পাস 2:49 PM ভোজ্যতেল : সরকার নির্ধারিত দামের বেশি নিলে ব্যবস্থা